📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 মৃত্যু কামনা নিষেধ

📄 মৃত্যু কামনা নিষেধ


আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي.
বিপদে আক্রান্ত হলে তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। বাধ্য হয়ে দুআ করতে চাইলে এভাবে বলতে পারে— হে আল্লাহ, যখন আমার জন্য মৃত্যু মঙ্গলময় হবে তখন মৃত্যু দিয়ো।
অন্যত্র হাদীসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। কারণ, বেশি হায়াত পেলে সে হয়তো নেককাজ করবে, ফলে তার কল্যাণ বৃদ্ধি পাবে; অথবা পাপে লিপ্ত থাকবে এবং এখন বিপদে পড়ে পাপ করতে বিব্রতবোধ করবে।
উলামায়ে কিরাম বলেছেন—মৃত্যু কেবল বিনাশ হয়ে যাওয়া নয়; বরং মৃত্যু হলো— শরীরের সাথে রুহের সাময়িক বিচ্ছেদ, পার্থিব সম্পর্কের সমাপ্তি। মৃত্যু হচ্ছে অবস্থা ও জগতের পরিবর্তন, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর।
মৃত্যু একটি মহা মুসিবত, বড় বিপদ। পবিত্র কুরআনে মৃত্যুকে বিপদ বলে উল্লেখ করা হয়েছে—
فَأَصَابَتْكُمْ مُصِيبَةُ الْمَوْتِ
সুতরাং তোমাদের ওপর মৃত্যুর বিপদ আপতিত হবে। [সূরা মায়িদা, আয়াত: ১০৬]
তো মৃত্যু অনেক বড় বিপদ এবং বিশাল আবরণ。
উলামায়ে কিরাম আরও বলেন, মৃত্যুর চেয়েও বড় বিপদ হলো—মৃত্যু সম্পর্কে গাফিল থাকা, মৃত্যুর আলোচনাকে উপেক্ষা করা, মৃত্যু সম্পর্কে কম চিন্তা করা কিংবা অপ্রতুলতা, এবং মৃত্যুর জন্য আমলি প্রস্তুতি গ্রহণ না করা। যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে চায়, তার জন্য এক মৃত্যুর মাঝেই রয়েছে প্রস্তুত শিক্ষা, যে ব্যক্তি চিন্তা করতে চায় তার জন্য মৃত্যুর মাঝেই রয়েছে চিন্তার অজস্র উপকরণ।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রত্যেক মুমিনের জন্য মৃত্যু কল্যাণকর। যারা আমার কথাকে সত্যায়ন করবে না, তাদের জন্য আল্লাহ তাআলার বাণী লক্ষণীয়—
وَ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِلْأَبْرَارِ
আর আল্লাহর কাছে যা রয়েছে তা নেককারদের জন্য কল্যাণকর। [সূরা আলে ইমরান, আয়াত: ১৯৮]
আরও ইরশাদ হয়েছে—
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنْفُسِهِمْ
কাফিররা যেন না ভাবে যে, আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য কল্যাণকর। [সূরা আলে ইমরান, আয়াত: ১৭৮]
ইয়াহইয়া ইবনুল আসওয়াদ বলেছেন—মৃত্যু একটি সেতু, যা বন্ধুকে তার বন্ধুর কাছে পৌঁছে দেয়।

টিকাঃ
[১] সহীহ মুসলিম, খণ্ড: ১৭, পৃষ্ঠা: ৪২১, হাদীস: ৫২০৬; সহীহ মুসলিম, খণ্ড: ১০, পৃষ্ঠা: ১৭১, হাদীস: ৪৮০১
[২] সহীহ মুসলিম, খণ্ড: ১৭, পৃষ্ঠা: ৪২১, হাদীস: ৫২০৬; সহীহ মুসলিম, খণ্ড: ১০, পৃষ্ঠা: ১৭১, হাদীস: ৪৮১

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 দ্বীন ধ্বংসের আশঙ্কায় মৃত্যুর আকাঙ্ক্ষা করার বিধান

📄 দ্বীন ধ্বংসের আশঙ্কায় মৃত্যুর আকাঙ্ক্ষা করার বিধান


ইউসুফ আলাইহিস সালাম অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তিনি আল্লাহর কাছে নিম্নের দুআ করেছিলেন—
تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে যুক্ত করুন। [সূরা ইউসুফ, আয়াত: ১০১]
মারইয়াম আলাইহিস সালাম দুআ করেছিলেন এভাবে—
يَلَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا
হায়! আমি যদি এর পূর্বেই মারা যেতাম এবং হয়ে যেতাম চিরবিস্মৃতা! [সূরা মারইয়াম, আয়াত: ২৩]
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ يَا لَيْتَنِي مَكَانَهُ.
ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত কেউ অন্য কারও কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় এ কথা না বলবে যে—হায় আমি যদি তার স্থানে হতাম।

টিকাঃ
[৩] সহীহুল বুখারী, খণ্ড: ১২, পৃষ্ঠা: ৩৯, হাদীস: ৬৫৪৬; সহীহ মুসলিম, খণ্ড: ১০, পৃষ্ঠা: ১১২, হাদীস: ৪৭৭৫; মুয়াত্তা ইমাম মালিক, খণ্ড: ২, পৃষ্ঠা: ২০৭, হাদীস: ৫০৬।

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 মৃত্যুর আলোচনার ফজিলত এবং মৃত্যুর প্রস্তুতি

📄 মৃত্যুর আলোচনার ফজিলত এবং মৃত্যুর প্রস্তুতি


আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ.
[মৃত্যু ওপরে আলোচিত] 'স্বাদ বিনাশকারী [মৃত্যুর] আলোচনা বেশি বেশি করো।'
আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইন্তেজারে জনৈক আনসারি ব্যক্তি এলেন এবং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তারপর বললেন— হে আল্লাহর রাসূল! কোন মুমিন সবচেয়ে উত্তম? জবাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন—যার চরিত্র সবচেয়ে সুন্দর। আনসারি আবার বললেন, কোন মুমিন সবচেয়ে বেশি বুদ্ধিমান? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—যে ব্যক্তি মৃত্যুকে অধিকহারে স্মরণ করে, মৃত্যুরূপবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে, তারাই অধিক জ্ঞানী সচেতন।
শাদ্দাদ ইবনু আওস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুরূপবর্তী জীবনের জন্য আমল করে। আর অক্ষম ওই ব্যক্তি, যে নফসকে প্রবৃত্তির দাস বানালো এবং আল্লাহর ওপর আশা করে থাকল。
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَوةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا.
যিনি জীবন-মরণকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় নেককার কে-তা পরীক্ষা করার জন্য। [সূরা মূলক, আয়াত: ২]
ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমাদের মধ্যে যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য সবচেয়ে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে এবং মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান।
উলামায়ে কিরাম বলেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি— أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ 'স্বাদ বিনাশকারী (মৃত্যুর) আলোচনা বেশি বেশি করো'—অত্যন্ত সংক্ষিপ্ত। কিন্তু এই বাণীটি সমস্ত উপদেশের পরিব্যাপ্ত করেছে এবং উচ্চারণের ভাষায় নিশ্চিত করেছে। কেননা, যে ব্যক্তি সত্যিকারেরই মৃত্যুকে স্মরণ করে, পার্থিব জীবনের স্বাদ-আস্বাদ তার কাছে বিস্বাদ হয়ে ওঠে, তার ভবিষ্যৎ আশঙ্কা লোকে বিনাশ করে দেয় এবং তাকে সমস্ত আশা থেকে বিরান করে তুলে। কিন্তু আবদ্ধ নফস এবং উদাস হৃদয়গুলো দীর্ঘ উপদেশ এবং আড়ম্বরপূর্ণ শব্দের মুখাপেক্ষী হয়। নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী 'স্বাদ বিনাশকারী মৃত্যুর আলোচনা বেশি বেশি করো' এবং সাথে আল্লাহ তাআলার কালাম—
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ.
প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে
প্রাণের জন্য যথেষ্ট এবং দর্শককে তাতে ব্যস্ত রাখতে পারত।
গোটা উম্মত একমত যে, মৃত্যুর জন্য নির্ধারিত কোনো বয়স নেই, জানা নেই নির্ধারিত কোনো সময় আর না আছে নির্ধারিত কোনো রোগ। এর কারণ হলো—মানুষ যেন সর্বদা মৃত্যুর ভয়ে ভীত থাকে এবং মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে। জনৈক বুজুর্গ রাতের বেলা শহরের প্রাচীরে উঠে ডেকে ডেকে বলছেন—আর-রাহিল! আর-রাহিল—মৃত্যুপথের যাত্রী! মৃত্যুরূপথের যাত্রী! তার মৃত্যু হলে ওই শহরের শাসক ওই ডাকের আওয়াজ শুনতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন তাকে জানানো হলো—লোকটি মারা গেছেন। তখন তিনি এই কবিতা আবৃত্তি করলেন—
مَا زَالَ يَلْهَجُ بِالرَّحِيْلِ وَذِكْرِهِ حَتَّى أَنَاخَ بِبَابِهِ الْآجَال
فَأَصَابَهُ مُتَيَقَّظًا وَمُشَمِّرًا ذَا أَهْبَةٍ لَمْ تُلْهِهِ الْأَمَال
'সর্বদা মৃত্যু ও তার আলোচনা নিয়ে করত আসক্ত, এমনকি তার দরজায় উভয়লোও হেঁকে উঠত। সুতরাং সে জাগ্রত হয়ে দ্রুত চলত— ঐশ্বপ্রব্যয়! আর আকাঙ্ক্ষা হতো পরাজিত।'
ইমাম আত-তাইমি রাহিমাহুল্লাহ বলেছেন, দুটি বস্তু আমার থেকে দুনিয়ার স্বাদকে বিচ্ছিন্ন করেছে। কেননা, যে ব্যক্তি সত্যিকারেরই মৃত্যুর স্মরণ করে, পার্থিব জীবনের স্বাদ-আস্বাদ তার কাছে বিস্বাদ হয়ে ওঠে, তার ভবিষ্যৎ আশঙ্কা লোকে বিনাশ করে দেয়।
ইমাম আল-জিফাফ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অধিকহারে মৃত্যুর কথা স্মরণ করবে, তাকে তিনটি বস্তু দ্বারা সম্মানিত করা হবে—(১) দ্রুত তওবা করার সুযোগ হবে। (২) হৃদয়ে তুষ্টি সৃষ্টি হবে (৩) ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

টিকাঃ
[৪] সুনানুন নাসাঈ, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৩৪২, হাদীস: ১৮০১; সুনানুত তিরমিজি; হাদীস: ২৬০৭; ইবনু মাজাহ হাদীস: ৪২৫৮。
[৫] সুনানুত তিরমিজি, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৪১১, হাদীস: ৪২৪১।
[৬] সুনানুত তিরমিজি, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৪১৯, হাদীস: ৪২০৮。

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 মৃত্যু ও আখিরাতের স্মরণ এবং দুনিয়া পরিত্যাগ

📄 মৃত্যু ও আখিরাতের স্মরণ এবং দুনিয়া পরিত্যাগ


আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাতার কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন, সঙ্গী-সাথিওরা কাঁদলেন। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—
اسْتَأْذَنْتُ رَبِّيَ فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذَنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ.
আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি প্রার্থনা করলাম। কিন্তু তিনি অনুমতি দিলেন না। তারপর আমার রবের কাছে মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলেন। অতএব, তোমরা কবর জিয়ারত করো! কেননা, তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়।
সালাফগন: সালাফরা বলেছেন, অসুস্থ হৃদয়ের জন্য কবর জিয়ারত করার চেয়ে উপকারী কোনো আমল নেই। বিশেষভাবে যদি কারণও হৃদয় খুব শক্ত হয়, তাহলে তার জন্য কবর জিয়ারত অত্যন্ত উপকারী আমল। সুতরাং কঠিন হৃদয়ের মানুষগুলো এই কয়েকটি বিষয়ের মাধ্যমে তার হৃদয়ের চিকিৎসা করবে:
প্রথম বিষয়: হৃদয়ের কঠোরতা ও অপসাকে উপড়ে ফেলতে হবে। এর উপায় হলো, ইলমের এমন বৈঠকগুলোতে অংশগ্রহণ করতে হবে—যেখানে ওয়াজ-নসিহত করা হয়, জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা প্রদর্শন করা হয় এবং নেককারের ঘটনা শোনানো হয়। কেননা, এগুলোতে হৃদয়কে করে কোমল-বিগলিত এবং তার মাঝে সৃষ্টি করে কল্যাণের পুষ্টি।
দ্বিতীয় বিষয়: মৃত্যুর আলোচনা। দুনিয়া ত্যাগ-আল্লাহ আদ বিনাশকারী, আজকে বিক্রমিকারী এবং সন্তানসন্ততিকে অতিক্রমকারী মৃত্যুর আলোচনা বেশি বেশি করতে হবে।
তৃতীয় বিষয়: মৃত্যুমুখ্য শাস্তিও ব্যক্তিদের কাছে উপস্থিত থাকা। কারণ, মৃত্যুর দিকে তাকিয়ে থাকা, মৃত্যুমুখী ব্যক্তিকে প্রত্যক্ষ করা, মৃত্যুর সময়ের টানাটেনেগুলোকে অবলোকন করা এবং মৃত্যুপববর্তী অবস্থা সম্পর্কে চিন্তাভাবনা করা হৃদয়ের স্বাদ- আস্বাদনকে নিঃশেষ করে দেয়। অন্তরের খুশিতে ডিঙা দেয়। নিদ্রার খোকরকে নির্মূল করে দেয়, শরীরকে বিশ্রাম থেকে উঠিয়ে ইবাদতের পরিশ্রমে নিয়োজিত করে, আমলের প্রতি করে উদগ্রীব এবং অধিক পরিমাণ কষ্ট ও পরিশ্রমের প্রতি করে উৎসাহিত।

টিকাঃ
[১] সহীহ মুসলিম: খণ্ড: ৭০, পৃষ্ঠা: ১৩৯, হাদিস: ৯৯২২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00