📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 মসজিদে গমনের ফযিলত

📄 মসজিদে গমনের ফযিলত

মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَبِي غَسَّانَةَ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ – صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ ‏:‏ « إِذَا تَطَهَّرَ الرَّجُلُ ، ثُمَّ مَرَّ إِلَى الْمَسْجِدِ يَرْعَى الصَّلاَةَ كَتَبَ لَهُ كَاتِبَاهُ أَوْ كَاتِبُهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الْمَسْجِدِ عَشْرَ حَسَنَاتٍ ، وَالْقَاعِدُ يَرْعَى الصَّلاَةَ كَالْقَانِتِ وَيُكْتَبُ مِنَ الْمُصَلِّينَ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ حَتَّى يَرْجِعَ »

অর্থ: উক্ববাহ ইবনু আমির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন কোন ব্যক্তি পবিত্রতা হাসিল করে সালাতের জন্য মসজিদে আসে, তখন তার জন্য দু'জন কিংবা একজন ফিরিশতা মসজিদের উদ্দেশ্যে প্রতিটি কদমের বিনিময়ে ১০টি করে নেকী লিপিবদ্ধ করেন। (আহমাদ হা/১৭৪৪)

নামায পাপকে দূর করে দেয়
মহানবী (সা.) বলেছেন,
أن رسول الله صلى الله عليه و سلم قال : الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر
অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ৫ ওয়াক্ত সালাত, এক জুমআহ থেকে পরবর্তী জুমআহ এবং এক রমযান থেকে অপর রমযান পর্যন্ত তার মাঝখানে সংঘটিত গুনাহসমূহের কাফফারাহ্ হয়ে যায়। কিন্তু শর্ত হল, কবীরাহ গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। (মুসলিম হা/৫৭৪)

নামাযের নিয়ম-কানুন আদায় না করার পরিণাম
মহানবী (সা.) বলেছেন,
إِنَّ الرَّجُلَ لَيَنْصَرِفُ وَمَا كُتِبَ لَهُ إِلاَّ عُشْرُ صَلاَتِهِ تُسْعُهَا ثُمُنُهَا سُبْعُهَا سُدُسُهَا خُمُسُهَا رُبُعُهَا ثُلُثُهَا نِصْفُهَا

অর্থ: আমার ইবনু ইয়াসির থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, এমন লোকও আছে যারা সালাত আদায় করা সত্ত্বেও সালাতের রুকন ও শর্তগুলো সঠিকভাবে আদায় না করায় এবং সালাতে পরিপূর্ণ একাগ্রতা ও খুশু-খুযু না থাকায় তারা সালাতের পরিপূর্ণ সওয়াব পায় না। বরং তারা ১০ ভাগের ১ ভাগ, ৯ ভাগের ১ ভাগ, ৮ ভাগের ১ ভাগ, ৭ ভাগের ১ ভাগ, ৬ ভাগের ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগ, ৪ ভাগের ১ ভাগ, ৩ ভাগের ১ ভাগ বা অর্ধাংশ সওয়াব প্রাপ্ত হয়। (আবু দাউদ হা/৭৯৬)

নামাযের কোন কাতার উত্তম
মহানবী (সা.) বলেছেন,
فقال النبي ( صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها ، وخير صفوف النساء آخرها وشرها أولها

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, পুরুষ লোকদের জন্য উত্তম কাতার হল, প্রথম কাতার আর অনুত্তম কাতার হল, সর্বশেষ কাতার। নারীদের জন্য সর্বোত্তম কাতার হল, শেষ কাতার এবং অনুত্তম কাতার হল, প্রথম কাতার। ( মুসলিম হা/১০১৩)

নামাযের প্রথম কাতারে ক্ষমা
মহানবী (সা.) বলেছেন,
عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يَسْتَغْفِرُ لِلصَّفِّ الأَوَّلِ ثَلاَثًا وَلِلثَّانِي مَرَّةً ‏.‏

অর্থ: ইরবাদ ইবনু সারিয়াহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) প্রথম কাতারের জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করতেন, আর দ্বিতীয় কাতারের জন্য একবার। (ইবনু মাজাহ হা/৯৯৬)

ওযু করে মসজিদের দিকে বের হওয়ার সওয়াব
মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ ‏:‏ « مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلاَةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ ، وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لاَ يَنْصِبُهُ إِلاَّ إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ ، وَصَلاَةٌ عَلَى إِثْرِ صَلاَةٍ لاَ لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ

অর্থ: আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ফরয সালাতের জন্য উযু করে নিজ ঘর থেকে বের হবে, সে একজন ইহরামধারী হাজীর সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি চাশতের সালাত আদায় করার জন্য বের হবে, সে একজন উমরাহকারীর সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায়ের পর থেকে আরেক ওয়াক্ত সালাত আদায়ের মধ্যবর্তী সময়ে কোন বাজে কথা বা কাজ করবে না, তাকে ইল্লিয়্যুন-এ লিপিবদ্ধ করা হবে অর্থাৎ তার মর্যাদা সুউচ্চ হবে। (আবু দাউদ হা/৫৫৮)

জামাআত না পেলেও সওয়াব পাবে
মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :‏ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا، أَعْطَاهُ اللَّهُ مِثْلَ أَجْرِ مَنْ صَلاَّهَا وَحَضَرَهَا لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا

অর্থ: আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কোন ব্যক্তি উত্তমরূপে উযু করে মসজিদে গিয়ে দেখতে পেল লোকেরা সালাত আদায় করে ফেলেছে। এমতাবস্থায় আল্লাহ্ তা'আলা তাকেও জামাআতে সামিল হয়ে সালাত আদায়কারীদের সমান সওয়াব দান করবেন। অথচ তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। (আবু দাউদ হা/৫৬৪)

খোলা ময়দানে সালাতের ফযিলত
মহানবী (সা.) বলেছেন,
( الصَّلَاةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ صَلَاةً فَإِذَا صَلَّاهَا فِي فَلَاةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلَاةً )

অর্থ: আবু সাঈদ আল খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জামাআতের সাথে সালাত আদায়ে ২৫ গুণ সওয়াব রয়েছে। কেউ যখন কোন খোলা মাঠে জামাআতের সাথে পূর্ণরূপে রুকু সাজদাহ সহকারে সালাত আদায় করবে সে ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব পাবে। (আবু দাউদ হা/৫৬০)

📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 সালাতের বিভিন্ন অংশের ফযীলত (রুকু, সেজদা)

📄 সালাতের বিভিন্ন অংশের ফযীলত (রুকু, সেজদা)

ইকামতের ফযিলত
মহানবী (সা.) বলেছেন,
سَلْمَانُ الْفَارِسِيُّ رَوَاهُ عَبْدُ الرَّزَّاقِ ، وَلَفْظُهُ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : إِذَا كَانَ الرَّجُلُ بِأَرْضِ قِيٍّ ، فَحَانَتِ الصَّلَاةُ فَلْيَتَوَضَّأْ ، فَإِنْ لَمْ يَجِدْ مَاءً فَلْيَتَيَمَّمْ ، فَإِنْ أَقَامَ صَلَّى مَعَهُ مَلَكَانِ ، وَإِنْ أَذَّنَ وَأَقَامَ صَلَّى خَلْفَهُ مِنْ جُنُودِ اللَّهِ مَا لَا يُرَى طَرَفَاهُ

অর্থ: সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন কোন ব্যক্তি কোন খোলা ময়দানে থাকে। এরপর সালাতের সময় ঘনিয়ে এলে উযু করে। যদি উযুর পানি না পায় তাহলে তায়াম্মুম করে। যদি সে ইকামত দেয় তাহলে তার সাথে ফিরিশতা সালাত আদায় করে। যদি সে আযান ও ইকামত দেয় তাহলে তার পিছনে আল্লাহ্র সৈনিকেরা সালাত আদায় করে যাদেরকে দেখা যায় না। (আব্দুর রাযযাক হা/১৯৫৫)

সিজদার ফযিলত
মহানবী (সা.) বলেছেন,
الْمُؤْمِنُ إِذَا قَامَ إِلَى صَلَاتِهِ جَمَعَتْ خَطَايَاهُ فَجُعِلَتْ فَوْقَ رَأْسِهِ إِذَا خَرَّ سَاجِداً تَنَاثَرَتْ عَنْهُ يَمِيناً وَشِمَالاً

অর্থ: আনাস ইবনু মালিক ও জাবির ইবনু আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তারা বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহ একত্র হয়ে তার মাথার ওপর অবস্থান করে। Giçi সে যখন সাজদাহ করে তখন তার গুনাহগুলো তার ডানে ও বামে ঝরে পড়ে। (ইবনু শাহীন হা/৩৮)

রুকুর ফযিলত
মহানবী (সা.) বলেছেন,
فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ : مَا أَلَوْتُ أَنْ أُخْبِرَنَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ رَكَعَ رَكْعَةً، أَوْ سَجَدَ سَجْدَةً، رُفِعَ بِهَا دَرَجَةً وَحُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ

অর্থ: আবু যার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, যে ব্যক্তি একবার রুকু করে বা একবার সাজদাহ করে এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (আহমাদ হা/২১৩০৮)

পায়ে হেঁটে শুক্রবার মসজিদে যাওয়ার ফযিলত
মহানবী (সা.) বলেছেন,
أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ ‏:‏ « مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ، ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا

অর্থ: আওস ইবনু আওস আস-সাকাফী (রা.) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমআর দিন গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগাবে এবং জাগবে, জুমআর জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছে বসে খুতবা শুনবে, তার মসজিদ যাওয়ার প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। ( আবু দাউদ হা/৩৪৫)

শুক্রবার মসজিদে গিয়ে কথা বললে সওয়াব পাবে না
মহানবী (সা.) বলেছেন,
আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন গোসল করবে, তার স্ত্রীর সুগন্ধি থাকলে তা থেকে ব্যবহার করবে এবং উৎকৃষ্ট পোশাক পরিধান করে মসজিদে এসে লোকদের ঘাড় না টপকিয়ে খুতবার সময় কোন নিরর্থক কথাবার্তা না বলে চুপ থাকবে, তা তার দু' জুমআর মধ্যবর্তী সময়ের যাবতীয় গুনাহর জন্য কাফফারা হবে। আর যে ব্যক্তি নিরর্থক কথা বলবে এবং লোকদের ঘাড় টপকাবে সে জুমআর সওয়াব পাবে না, কেবল যুহরের সালাতের সমপরিমাণ সওয়াব পাবে। (আবু দাউদ হা/৩৪৭)

মসজিদ গমনে ৫ ভাগে সওয়াব
মহানবী (সা.) বলেছেন,
অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন নাপাকের গোসলের ন্যায় গোসল করে সর্বপ্রথম জুমআর সালাতের জন্য মসজিদে চলে আসবে, সে যেন একটি উট কুরবানীর সওয়াব পাবে। আর যে ব্যক্তি তার পরে আসবে, সে একটি গাভী কুরবানীর সওয়াব পাবে। এরপর তৃতীয় নম্বরে যে আসবে সে একটি ছাগল কুরবানীর সওয়াব পাবে। এরপর চতুর্থ নম্বরে যে আসবে সে একটি মুরগী কুরবানীর সওয়াব পাবে। এরপর পঞ্চম নম্বরে যে আসবে সে আল্লাহ্র পথে একটি ডিম সদাকাহ্ করার সওয়াব পাবে। এরপর ইমাম যখন খুতবা দেয়ার উদ্দেশ্যে বের হয়ে আসেন, তখন ফিরিশতারা খুতবা শোনার জন্য উপস্থিত হন। (বুখারী হা/৮৩২)

📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 নফল সালাতের ফযীলত (তাহাজ্জুদ, ইশরাক, বিতর)

📄 নফল সালাতের ফযীলত (তাহাজ্জুদ, ইশরাক, বিতর)

নফল সালাতের ফযীলত এবং কেন নফল আদায় করব
মহানবী (সা.) বলেছেন,
إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ، فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْئًا، قَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى: انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ؟ فَيُكَمَّلُ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ مِثْلَ ذَلِكَ

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ্ বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার ফরয সালাতের হিসাব নেবেন। যদি ফরয সালাত পরিপূর্ণ ও ঠিক থাকে তাহলে সে সফলকাম হবে ও মুক্তি পাবে। আর যদি ফরয সালাতে কোন ঘাটতি দেখা যায় তখন ফিরিশতাদের বলা হবে, দেখ তো আমার বান্দার কোন নফল সালাত আছে কিনা? তার যদি নফল সালাত থাকে তাহলে তা দিয়ে আমার বান্দার ফরযের এ ঘাটতি পূরণ কর। এরপর অন্যান্য আমলগুলোও যেমন-সিয়াম, যাকাত ইত্যাদি এভাবে গ্রহণ করা হবে। (তিরমিযি হা/৪১)

গোপনে নফল সালাত আদায়ের ফযীলত
মহানবী (সা.) বলেছেন,
অর্থ: সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, লোক চক্ষুর অন্তরালে নফল সালাত আদায়ে ২৫ গুণ বেশি ফযীলতপূর্ণ সে নফল সালাতের চেয়ে যা মানুষের চোখের জনসম্মুখে আদায় করা হয়। (ইবনু শাহীন হা/৮৭)

তাহাজ্জুদ সালাতের ফযীলত
মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلاَةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلاَةُ اللَّيْلِ

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ফরয সালাতের পর সর্বোৎকৃষ্ট সালাত হল রাতের তাহাজ্জুদের সালাত। (মুসলিম হা/২৯১২)

তাহাজ্জুদের জন্য স্বামীকে ডাকার বুদ্ধি
মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ : قَالَ رسول الله - صلى الله عليه وسلم - : ( رَحِمَ اللَّهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا ، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ্ এমন ব্যক্তির প্রতি রহমত প্রদর্শন করুন, যে রাতে উঠে নিজেও সালাত আদায় করে এবং স্ত্রীকে জাগিয়ে সালাত পড়ায় আর সে সালাত আদায়ে না চাইলে তার মুখমন্ডলে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ্ এমন নারীর প্রতিও রহমত করুন, যে রাতে উঠে নিজেও সালাত আদায় করে এবং স্বামীকে জাগিয়ে দেয়। আর সে উঠতে না চাইলে তার মুখমন্ডলে পানি ছিটিয়ে দেয়। (আবু দাউদ হা/১৩০৮)

বিতর সালাতের ফযীলত
মহানবী (সা.) বলেছেন,
عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ أَنَّهُ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلاَةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ الْوِتْرُ جَعَلَهُ اللَّهُ لَكُمْ فِيمَا بَيْنَ صَلاَةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَطْلُعَ الْفَجْرُ ‏"‏

অর্থ: খারেজা ইবনু হুযাফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ (সা.) আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, নিশ্চয়ই আল্লাহ্ একটি সালাত দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য অনেক দামী উটের চেয়েও উত্তম, তা হল, বিতরের সালাত। তোমাদের জন্য এটা ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করেছেন। (তিরমিযী হা/৪৫২)

দেহের সদকা কি
মহানবী (সা.) বলেছেন,
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى مِنْ ابْنِ آدَمَ صَدَقَةٌ : تَسْلِيمُهُ عَلَى مَنْ لَقِيَهُ صَدَقَةٌ ، وَأَمْرُهُ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ ، وَنَهْيُهُ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ ، وَإِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ ، وَنُفْقَةٌ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ ، وَيُكْفِي عَنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ مِنَ الضُّحَى

অর্থ: আবু যার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, তোমাদের শরীরের প্রত্যেকটি অস্থির সংযোগস্থান বাবদ প্রতিদিন সদকাহ দেয়া উচিত। প্রত্যেক সুবহানাল্লাহ্ পাঠ করা একটি সদাকাহ, প্রত্যেক আল হামদুলিল্লাহ্ বলা একটি সদাকাহ, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ্ বলা একটি সদাকাহ, সৎকাজের আদেশ নিষেধ করা একটি সদাকাহ, অসৎকাজে নিষেধ করা একটি সদাকাহ, আর পূর্বাহ্ণ দুই রাকআত সালাত এসব কিছুর পরিপূরক থেকে থেকে যাবে। (মুসলিম হা/১৭০৪)

দেহের কয়টি জোড়া
মহানবী (সা.) বলেছেন,
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ – صلى الله عليه وسلم – يَقُولُ : « فِي الْإِنْسَانِ سِتُّونَ وَثَلَاثُمِائَةِ مَفْصِلٍ ، فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهَا صَدَقَةً » . قَالُوا : فَمَنِ الَّذِي يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : « النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ يَدْفِنُهَا ، أَوِ الشَّيْءُ يُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ ، فَإِنْ لَمْ يَقْدِرْ فَرَكْعَتَا الضُّحَى تُجْزِئُ عَنْكَ » . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ

অর্থ: বুরাইদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, মানুষের দেহে ৩৬০টি গ্রন্থি রয়েছে। কাজেই প্রত্যেক গ্রন্থির জন্য সদাকাহ্ করা ওয়াজিব। উপস্থিত সাহাবীগণ বললেন, এমনটি করা কি কারো পক্ষে সম্ভব? জবাবে রাসূলুল্লাহ (সা.) বললেন, মসজিদে কোন ময়লা দেখলে তা পুঁতে ফেলা, রাস্তায় কোন আবর্জনা দেখলে তা সরিয়ে ফেলা। এটাও যদি না পার তাহলে দুপুরের পূর্বের দু'রাকআত সালাত তোমার জন্য যথেষ্ট হবে। (আহমাদ হা/২২৯৯৮)

ইশরাক সালাতের ফযীলত
মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ

অর্থ: আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে আদায় করার পর ওখানেই বসে আল্লাহ্র যিকির করে যতক্ষণ না সূর্য ওঠে। এরপর সে দু'রাকআত সালাত আদায় করে। তার জন্য একটি পূর্ণাঙ্গ হজ্জ ও ওমরার সওয়াবের সমান নেকী হবে। (তিরমিযী হা/৫৮৬)

📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 দান-সদকা ও ধার দেওয়ার ফযীলত

📄 দান-সদকা ও ধার দেওয়ার ফযীলত

আয়ের কত অংশ ব্যয় করব
মহানবী (সা.) বলেছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ -صلى الله عليه وسلم- قَالَ « بَيْنَا رَجُلٌ بِفَلاَةٍ مِنَ الأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلاَنٍ. فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلاَنٌ. لِلاِسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنِ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلاَنٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذَا قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, একদিন এক লোক পানবিহীন এক প্রান্তর দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সে মেঘ থেকে একটি আওয়াজ শুনতে পেল, অমুক ব্যক্তির বাগানে পানি প্রবাহিত কর। ওটা শুনে মেঘ খণ্ডটি একদিকে এগিয়ে যায় এবং প্রস্তরময় ভূখন্ডে পানি প্রবাহিত করে। আর পানি ছোট ছোট নালাসমূহ থেকে বড় একটি নালার দিকে অগ্রসর হল। এমনকি পানি পুরো বাগানে বেষ্টন করে নেয়। লোকটি সে পানির পিছনে যেতে থাকে। এমন সময় সে দেখতে পেল, এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে بیلচা দিয়ে এদিক ওদিক পানি ছিটিয়ে দিচ্ছে। সে ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করে, হে আল্লাহ্র বান্দা! আমার নাম তুমি কেন জানতে চেয়েছ? সে বলে, যে মেঘ থেকে এ প্রবাহিত হয়েছে সে আওয়াজ শুনেছি যে, অমুকের বাগানে পানি প্রবাহিত কর। আপনার নামই তাতে বলা হয়েছিল। আচ্ছা, আপনি এ বাগানে এমন কি আমল করছেন? সে বলে, তুমি যখন জানতে চেয়েছ, তাহলে শুন, এ বাগান থেকে যা কিছু উৎপন্ন হয়, আমি তার এক তৃতীয়াংশ দান করে দেই। আরেক তৃতীয়াংশ আমি ও আমার পরিবার খেয়ে থাকি। আর এক তৃতীয়াংশ পুনরায় এতে লাগিয়ে দেই। (মুসলিম হা/৭৬৬৪)

কোন খরচ উত্তম
মহানবী সা. বলেছেন,
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم " دينار أنفقته في سبيل الله ودينار أنفقته في رقبة ودينار تصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجرا الذي أنفقته على أهلك

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, একটি দীনার তুমি আল্লাহ্র পথে খরচ করেছ, একটি দীনার গরীবকে সাদাকাহ করেছো এবং একটি দীনার তুমি তোমার পরিবারের প্রতি খরচ করেছ। এগুলোর মধ্যে যেটি তুমি তোমার পরিবারের প্রতি খরচ করেছ-সেটিই হল সওয়াবের দিক দিয়ে অধিক উত্তম। (মুসলিম হা/২৩৫৭)

ব্যয় করব কোথায়
মহানবী সা. বলেছেন,
عن أبي هريرة أن رسول الله ( صلى الله عليه وسلم ) قال : " تصدقوا " . فقال رجل : عندي دينار . قال : " تصدق به على نفسك " . قال : عندي دينار آخر ، قال : " تصدق به على زوجك " قال : عندي دينار آخر ، قال : " تصدق به على ولدك " ، قال : عندي دينار آخر ، قال : " تصدق به على خادمك " قال : عندي دينار آخر ، قال : " أنت أبصر

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী (সা.) সদাকাহ করার আদেশ করলেন। তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহ্র রাসূল! আমার কাছে একটি দীনার আছে, আমি তা কিসে ব্যয় করব। নবী (সা.) বললেন, এটা তোমার নিজের জন্য ব্যয় কর। লোকটি বললো, আমার কাছে আরেকটি দীনার আছে। নবী (সা.) বললেন, এটা তোমার সন্তানদের জন্য ব্যয় কর। লোকটি বলে, আমার কাছে আরো একটি দীনার আছে। নবী (সা.) বললেন, এটা তোমার পরিবারের জন্য ব্যয় কর। লোকটি বলে, আমার কাছে আরো একটি দীনার আছে। নবী (সা.) বললেন, এটা তুমি তোমার খাদিমকে দান কর। এরপর লোকটি বলে, আমার কাছে আরো একটি আছে। নবী (সা.) বললেন, তুমিই ভাল জান সেটা কোথায় ব্যয় করবে। (আবু দাউদ হা/১৬৯১)

ভাল কথার মূল্য কত
মহানবী (সা.) বলেছেন,
وعن أبي هريرة قال : قال رسول الله : ): «كل سلامي من الناس عليه صدقة، كل يوم تطلع فيه الشمس يعدل بين اثنين صدقة، ويعين الرجل على دابته فيحمل عليها أو يرفع عليها متاعه صدقة، والكلمة الطيبة صدقة، وكل خطوة يخطوها إلى الصلاة صدقة، ويميط الأذى عن الطريق صدقة

অর্থ: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সূর্য উদিত হয় এমন প্রত্যেক দিনে মানুষের প্রত্যেক অস্থির বদলে একটি সদাকাহ হওয়া উচিত। দু'ব্যক্তির মাঝে ন্যায় বিচার করাও একটি সাদাকাহ। কোন ব্যক্তিকে তার সওয়ারীতে উঠতে সাহায্য করা, তাকে তার সওয়ারীতে উঠিয়ে দেয়া অথবা তার কোন আসবাপত্র সওয়ারীর ওপর উঠিয়ে দেয়া একটি সদাকাহ। কারো সাথে উত্তম কথা বলাও একটি সদাকাহ। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ একটি সদাকাহ এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করাও একটি সদাকাহ। (বুখারী হা/২৭৬৭)

তাসবীহ পাঠে কি সওয়াব
মহানবী (সা.) বলেছেন,
وعن أبي ذر قال : قال رسول الله : «إن بكل تسبيحة صدقة، وكل تكبيرة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وأمر بمعروف صدقة، ونهي عن المنكر صدقة، وفي بضع أحدكم صدقة». قالوا: يا رسول الله، أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر؟ قال: «أرأيتم لو وضعها في حرام أكان عليه وزر؟ فكذلك إذا وضعها في الحلال كان له أجر

অর্থ: আবু যার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক সুবহানাল্লাহ্ বলা একটি সাদাকাহ, প্রত্যেক আল্লাহু আকবার বলা একটি সাদাকাহ, প্রত্যেক আলহামদুলিল্লাহ্ বলা একটি সাদাকাহ, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহু বলা একটি সাদাকাহ, সৎকাজের আদেশ দেয়া একটি সাদাকাহ, অসৎকাজে নিষেধ করা একটি সাদাকাহ, এমনকি নিজের স্ত্রীর সাথে সহবাস করাও একটি সাদাকাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! আমাদের কেউ তার কামপ্রবৃত্তিকে চরিতার্থ করবে আর তাতেও সওয়াব হবে? নবী (সা.) বললেন, আচ্ছা বল তো দেখি, তোমাদের কেউ তা হারামে স্থাপন করতো তাহলে তার জন্য তাতে গুনাহ হত কিনা? এভাবেই সে যখন তাতে হালাল স্থাপন করে তাতেও তার সওয়াব হবে। (মুসলিম হা/২৩৭৬)

সাদাকাহ কাকে বলে
মহানবী (সা.) বলেছেন,
وعن أبي ذر قال : قال رسول الله : «تبسمك في وجه أخيك صدقة، وأمرك بالمعروف صدقة، وإرشادك الرجل في أرض الضلال لك صدقة، وإماطتك الحجر والشوك والعظم عن الطريق صدقة وإفراغك من دلوك في دلو أخيك لك صدقة» رواه الترمذي،

অর্থ: আবু যার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাত করাও একটি সাদাকাহ, কাউকে সৎকাজের আদেশ দেয়া একটি সদাকাহ, অসৎকাজ থেকে নিষেধ করাও একটি সদাকাহ, পথ হারানো জায়গায় কাউকে পথ দেখিয়ে দেয়াও একটি সদাকাহ, কোন অন্ধ ব্যক্তিকে সাহায্য করাও একটি সাদাকাহ, রাস্তা থেকে কাঁটা বা হাঁড় সরানো একটি সদাকাহ, তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতি ভরে দেয়াও একটি সদাকাহ। (তিরমিযী হা/১৯৫৬)

নিজ আত্মীয়-স্বজনকে দান কর
মহানবী (সা.) বলেছেন,
অর্থ: সালমান ইবনু আমির (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, সাধারণ দরিদ্র ব্যক্তিকে সাদাকাহ দিলে কেবল সাদাকাহর সওয়াব পাওয়া যাবে। কিন্তু রক্তসম্পর্কীয় আত্মীয়কে সাদাকাহ করলে সাদাকাহও হবে, আত্মীয়তাও রক্ষা হবে। (তিরমিযী হা/৬৫৮)

ধার দেয়ার ফযীলত
মহানবী (সা.) বলেছেন,
عن سليمان بن بريدة، عن أبيه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: " من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة " . قال: ثم سمعته يقول: "من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة". قلت: سمعتك -يا رسول الله -تقول: "من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة". ثم سمعتك تقول: "من أنظر معسرًا؟" قال: "له بكل يوم مثله صدقة قبل أن يحل الدين، فإذا حل الدين فأنظره، فله بكل يوم مثلاه صدقة"

অর্থ: সুলাইমান ইবনু বুরাইদাহ (রা.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, পাওনাদার দেনাদারকে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দিলে সে প্রতিদিনের জন্য অনুরূপ একটি সাদাকাহ করার সওয়াব পাবে। বর্ণনাকারী বলেছেন, এরপর আমি তাঁকে বলতে শুনেছি, পাওনাদার দেনাদারকে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দিলে সে প্রতিদিনের জন্য অনুরূপ দুটি সাদাকাহ করার সওয়াব পাবে। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আপনাকে বলতে শুনেছি, পাওনাদার দেনাদারকে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দিলে সে প্রতিদিনের জন্য অনুরূপ একটি সাদাকাহ করার সওয়াব পাবে। এরপর আমি আপনাকে বলতে শুনেছি যে, পাওনাদার দেনাদারকে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দিলে সে প্রতিদিনের জন্য অনুরূপ দুটি করে সাদাকাহর সওয়াব দেয়া হবে। তখন তিনি (সা.) তাঁকে বলেন, ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের দিন আসার আগে সে প্রতিদিনের জন্য একটি করে সাদাকাহর সওয়াব পাবে। আর ঋণ পরিশোধের দিন এসে যাওয়ার পর সময় বাড়িয়ে দিলে প্রতিদিনের জন্য দুটি করে সাদাকাহর সওয়াব দেয়া হবে। (আহমাদ হা/২২৯৭০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00