📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 ১০০ ব্যক্তিকে হত্যা করার পরেও ক্ষমা পেল

📄 ১০০ ব্যক্তিকে হত্যা করার পরেও ক্ষমা পেল


মহানবী (সা.) বলেছেন,
كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ : هَلْ لِي تَوْبَةٌ ؟ قَالَ : لَا فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ : ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ : أَنْ تَبَاعَدِي وَقَالَ : قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ

অর্থ: আবু সাঈদ আল খুদরী (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, তোমাদের আগের যুগের এক ব্যক্তি ৯৯জনকে হত্যা করার পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আলিমের সন্ধানে বেরিয়ে পড়ে। তাকে এক খৃস্টান দরবেশের খোঁজ দেয়া হল। সে তার কাছে গিয়ে বললো যে, সে ৯৯জন লোককে হত্যা করেছে, তার জন্য এখন তাওবার সুযোগ আছে কি? দরবেশ বলেন, নেই। ফলে দরবেশকে হত্যা করে সে ১০০ সংখ্যা পূর্ণ করে। অতঃপর পুনরায় সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলিমের খোঁজে বেরিয়ে পড়ে তাকে এক আলিমের খোঁজ দেয়া হল। তার কাছে গিয়ে সে বললো, সে ১০০ লোককে হত্যা করেছে, এখন তার জন্য তাওবার সুযোগ আছে কি? আলিম বলে, হ্যাঁ, তাওবার সুযোগ আছে। তাওবার বাঁধা কে থেকে পারে? তুমি অমুক অমুক স্থানে চলে যাও। সেখানে কিছু সংখ্যক লোক আল্লাহ্র ইবাদত করছে। তাদের সাথে তুমিও ইবাদত কর। আর তোমার দেশে ফিরে যেও না। কারণ ওটা মন্দ এলাকা। ফলে নির্দেশ্মত স্থানের দিকে লোকটি চলতে থাকে। অর্ধেক রাস্তা যাবার পর তার মৃত্যুর সময় এসে পড়ে। তখন রহমতের ফিরিশতা ও আযাবের ফিরিশতা মধ্যে বিবাদ বেধে যায়। রহমতের ফিরিশতা বলেন, এ লোক তাওবা করে আল্লাহ্র দিকে ফিরে এসেছে। কিন্তু আযাবের ফিরিশতা বলেন, লোকটি কখনো কোন সৎকাজ করেনি। এমন সময় মানুষের রূপ ধারণ করে আরেক ফিরিশতা তাদের কাছে এলেন। তারা এ বিবাদে মধ্যে তাকেই বিচারক মেনে নেন। বিচারক বলেন, তোমরা উভয় দিকের রাস্তার দূরত্ব মেপে দেখ। যে দিকটি কাছে হবে সে সেটারই অন্তর্ভুক্ত। কাজেই জায়গা পরিমাপের পর যে দিকে উদ্দেশ্য সে এসেছিল সেদিককার কাছে পাওয়া যায়। ফলে রহমতের ফিরিশতাগণ তার জান কবয করেন। (মুসলিম হা/৭১৬৪)

মহানবী (সা.) বলেছেন,
يَا بَنِيَّ ، الْعَافِيَةُ عَشَرَةُ أَجْزَاءٍ : تِسْعَةٌ مِنْهَا فِي الصَّمْتِ إِلَّا عَنْ ذِكْرِ اللَّهِ ، وَوَاحِدٌ فِي تَرْكِ مُجَالَسَةِ السُّفَهَاءِ ، يَا بَنِيَّ ، زِينَةُ الْفَقْرِ الصَّبْرُ ، وَزِينَةُ الْغِنَى الشُّكْرُ ،

অর্থ: মুক্তির দশটি অংশ, নয়টি চুপ থাকার মধ্যে তাহলে আল্লাহ্ তায়ালার যিকির ব্যতিত, আর একটি নির্বোধ লোকদের মজলিশ থেকে পৃথক থাকা, হে আমার সন্তান! দরিদ্রদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য, আর ধনিদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে শোকর করার মধ্যে।

মহানবী (সা.) বলেছেন,
( الْعَافِيَةُ عَشْرَةُ أَجْزَاءٍ تِسْعَةٌ فِي الصَّمْتِ وَالْعَاشِرُ فِي الْفِرْلَةِ عَنِ النَّاسِ

অর্থ: মুক্তির দশটি অংশ। নয়টি চুপ থাকার মধ্যে আর দশ নম্বরটি হল মানুষদের থেকে পৃথক থাকা।

মহানবী (সা.) বলেছেন,
وَقَالَ صلى الله عليه وسلم : {الْحِكْمَةُ عَشَرَةُ أَجْزَاءٍ تِسْعَةٌ مِنْهَا فِي الْعُزْلَةِ وَوَاحِدٌ فِي الصَّمْتِ}

অর্থ: হেকমতের দশটি অংশ নয়টি সাধারণ মানুষদের থেকে পৃথক থাকা আর দশম হচ্ছে চুপ থাকা।

গুনাহের জন্য তাওবার ফযিলত
মহানবী (সা:) বলেছেনঃ আবু মূসা (রা:) হতে বর্ণিত। নবী (সা:) বলেছেনঃ পশ্চিম দিকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত মহান আল্লাহ প্রতি রাতে তাঁর রহমাতের হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তাওবাহ্ করে। আর তিনি প্রতিদিনই তাঁর হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগার তাওবাহ্ করে। (সহীহ্ মুসলিম হা/৭১৬৫)

অন্য হাদীসে মহানবী (সা:) বলেছেন, ইমরান ইবনু হুসাইন (রা:) হতে বর্ণিত। জুহায়নাহ্ গোত্রের এক মহিলা যিনার কারণে গর্ভবতী হয়ে রাসূলুল্লাহ্ (সা:) এর নিকট এসে বললো, হে আল্লাহ্র রাসূল! আমি যিনার গুনাহ্ করেছি, আমাকে এর শাস্তি দিন। তার অভিভাবককে ডেকে এনে নবী (সা:) বললেনঃ এর সাথে ভাল ব্যবহার করবে। সে সন্তান প্রসব করার পর তাকে আমার কাছে নিয়ে আসবে। এ ব্যক্তি তাই করলো। (সা:) তাকে যিনার শাস্তির আদেশ করলেন। তার শরীরের সাথে কাপড় ভালভাবে বেঁধে দেয়া হল এবং নির্দেশ অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করা হল। রাসূলুল্লাহ্ (সা:) তার জানাযার সালাত আদায় করলেন। ‘উমার (রা:) বললেন, হে আল্লাহ্র রাসূল! এতো যিনা করেছে, আপনি তবুও এর জানাযার সালাত আদায় করছেন? রাসূলুল্লাহ্ (সা:) বললেনঃ সে এমন তাওবাহ্ করেছে যা সত্তরজন মদিনাবাসীর মাঝে বণ্টন করে দিলেও তাদের জন্য তা যথেষ্ট হয়ে যেত। (মুসলিম হা/৪৫২৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00