📄 সীমা অতিক্রমকারীর গুনাহ
সীমাহিন গুনাহও আল্লাহ মাফ করবেন। আসরফা বলা হয় যে গুনাহকে যে গুনাহ সীমার বাইরে। গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে, সে গুনাহ ছাড়া অন্য কিছুই বুঝে না, এমন গুনাহও আল্লাহ্ ক্ষমা করে দেবেন।
দলিলঃ
( قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ) ( الزمر : ٥٣)
অর্থ: “ বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর যুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ্ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আয যুমার: ৫৩)
গুনাহের পর তাওবা করলে পুরস্কার আছে। দলীল:
إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (الفرقان: ۷۰)
অর্থ: “যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে। আল্লাহ্ তাদের পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন।” অর্থাৎ যতগুলো পাপ আছে, সে পাপ সওয়াবে পরিণত করে দেবেন। এ ধরনের গুনাহগার ব্যক্তির জন্য তাওবা পরে বোনাসের ব্যবস্থা রয়েছে। বোনাস হল যত পাপ ততগুলো সওয়াব পাবে। যদি সে তাওবা করে এবং জীবনে আর গুনাহের কাজ করবে না।
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا [ النساء : ۱۳۷ ]
📄 যদি মানুষ গুনাহ না করত, তা হলে কি হত?
গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা গুনাহ থেকে বেঁচে থাকবে। কখনও গুনাহ করবে। একেবারে গুনাহের কাজ না করলে মানুষ সৃষ্টি করে কি লাভ? ফেরেশতারা ভাল ছিল। তারা সব সময় আল্লাহর প্রশংসা করে থাকে। তারা গুনাহ করে না। তাহলে মানুষ সৃষ্টি করার কারণ কি? মানুষ ভুল কাজ করবে ও মাঝে মাঝে ভুলত্রুটি করবে। এ ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা কামনা। এটা আল্লাহ্রই কামনা।
দলিল-
١٨٧١ وعنه - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم : « وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا ، لَذَهَبَ اللَّهُ تَعَالَى بِكُمْ ، وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ ، فَيَسْتَغْفِرُونَ اللَّهَ تَعَالَى ، فَيَغْفِرُ لَهُمْ » . رواه مسلم
অর্থ: “যদি তোমরা একেবারে গুনাহ না কর, তাহলে আল্লাহ্ তোমাদের অস্তিত্ব দূর করে দেবেন এবং এমন জাতিকে সৃষ্টি করবেন, যারা গুনাহ করবে। এরপর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ্ তাদেরকে ক্ষমা করবেন। (মুসলিম, কিতাবুত তাওবা, হাদীস নং ২৭৪৯)
📄 কোন ব্যক্তিকে গুনাহগার হিসেবে ধরা হয় না
যে ব্যক্তি অধিকাংশ সময় ইস্তিগফার করে থাকে, যে বরাবর গুনাহ করলে তাকে গুনাহকারী ধরা হয় না।
দলিলঃ
عن مولى لأبي بكر الصديق رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : " ما أصر من استغفر وإن عاد في اليوم سبعين مرة " قال الترمذي ::
অর্থ: “সে ব্যক্তি বরাবর গুনাহকারীদের মধ্যে গণ্য হয় না, যে ব্যক্তি ইস্তিগফার করতে থাকে, যদিও সে দিনের মধ্যে ৭০ বার গুনাহ করুক না কেন? (তিরমিযি, আবু দাউদ)
📄 আল্লাহ্ কোন আমলনামা পছন্দ করেন
যার আমলনামার শুরুতে ইস্তিগফার এবং আমলনামার শেষে ইস্তিগফার রয়েছে ও মাঝে গুনাহ লেখা আছে, এমন আমলনামার গুনাহ আল্লাহ্ মাফ করেন।
দলিল-
أول الصحيفة، وفي آخرها استغفاراً إلا قال الله تعالى: قد غفرت لعبدي ما بين طرفي الصحيفة"
অর্থ: “যে আমলনামার শুরুতে ইস্তিগফার ও শেষে ইস্তিগফারের মাঝে যা কিছু গুনাহের কথা আছে, তা সবই ক্ষমা করা হবে।(সূত্র:তাফসীর ইবনে কাছির,৫ম অধ্যায়, বায়যার)