📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 আল্লাহ্ ৩ প্রকার গুনাহ তাওবা ছাড়াই মাফ করবেন

📄 আল্লাহ্ ৩ প্রকার গুনাহ তাওবা ছাড়াই মাফ করবেন


১। ভুলক্রমে গুনাহ করলে, ভুলক্রমে গুনাহ হল, একটির করার পাশাপাশি অন্য আরেকটি গুনাহ করলে, এমন গুনাহ আল্লাহ্ মাফ করবেন।
২। ভুলে থাকা। ব্যক্তি জানে যে এটি গুনাহের কাজ কিন্তু করার সময় ভুলে গেছে। পরে মনে পড়েছে যে এটা গুনাহের কাজ। এমন গুনাহ আল্লাহ্ মাফ করবেন। আল্লাহ্ বলেন -
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا
অর্থ: “হে আল্লাহ্! যদি ভুলে গিয়ে করি অথবা ভুলক্রমে করি, এমন গুনাহের জন্য পাকড়াও করবেন না। (সূরা বাকারা-২৮৬)
৩। বা অজ্ঞাতবশতঃ যে গুনাহ্। ব্যক্তি জানেনা যে এটি করলে গুনাহ হবে। এমন গুনাহ আল্লাহ্ মাফ করবেন। দলিল: আল্লাহ্ বলেছেন,
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ
অর্থঃ “অবশ্যই আল্লাহ্ তাদের তাওবা কবুল করবেন যারা ভুলবশতঃ মন্দ কাজ করে।” (সূরা নিসা)

📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 তিন প্রকার গুনাহ নামাযের মাধ্যমে মাফ হবে

📄 তিন প্রকার গুনাহ নামাযের মাধ্যমে মাফ হবে


১. ভুলের কারণে গুনাহ করা।
২. ভুলে গিয়ে করা।
৩. অজ্ঞতার কারণে গুনাহ আল্লাহ্ নামাযের মাধ্যমে মাফ করবেন।
দলিলঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ سَلَّمَ كَانَ يَقُولُ : اَلصَّلَوَاتُ الْخَمْسُ وَ الْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَ رَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُمَا إِذَا اجْتُنِبَتِ الْكَبَائِرُ
“পাঁচ ওয়াক্ত নামায, এক জুময়া থেকে অপর জুময়া এবং এক রমযান থেকে অপর রমযান এর মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয় তা আল্লাহ্ মাফ করবেন।”

📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 জিহাদের মাধ্যমেও কবিরা গুনাহ মাফ হয়

📄 জিহাদের মাধ্যমেও কবিরা গুনাহ মাফ হয়


আল্লাহ্ তায়ালা বলেনঃ
لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا (۹۵) دَرَجَاتٍ مِنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً وَكَانَ اللَّهُ غَفُورًا
অর্থ: যে সব মুসলমান কোন অক্ষমতার কারণ ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দ্বারা জিহাদ করে, এ উভয় ধরনের লোকের মর্যাদা এক নয়। আল্লাহ্ বসে থাকা লোকদের অপেক্ষা জান মাল দ্বারা জিহাদকারীদের সম্মান অনেক উচ্চে রেখেছেন। তাদের প্রত্যেকেরই জন্য আল্লাহ্ কল্যাণেরই ওয়াদা করেছেন। কিন্তু তার দরবারে মুজাহিদদের কল্যাণকর কাজের ফল বসে থাকা লোকদের অপেক্ষা অনেক বেশী। তাদের জন্য আল্লাহর কাছে বড় সম্মান, ক্ষমা ও অনুগ্রহ রয়েছে। আল্লাহ্ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। (সূরা নিসা-৯৫-৯৬)
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ
অর্থ: “আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে আমি এখন তাওবা করছি।” আর তাওবা নেই তাদের জন্য, যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে।” অর্থাৎ আজরাইল আ. এসে ধরলে তখন তাওবা গ্রহণযোগ্য হবে না। আজরাইল আ. আসার এক মিনিট আগে তাওবা কবুল হওয়ার সময়।
২৬. অন্য হাদীসে নবী করীম সা. বলেন-
عن ابن عمرو قال : من تاب قبل موته بفواق تيب
অর্থ: যে ব্যক্তি মৃত্যুর এক মিনিট আগে তাওবা করবে তার তাওবা কবুল করা হবে। (বায়হাকি, শুয়াবুল ঈমান)

📘 মৃত্যুর কতক্ষণ আগে তওবা গ্রহণযোগ্য > 📄 তাওবার সময়সীমা

📄 তাওবার সময়সীমা


২৯. এ সম্পর্কে রাসূল সা. বলেছেন:
عن أبي هريرة قال : قال رسول الله ( صلى الله عليه وسلم ) ( لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها فإذا رآها الناس آمن من عليها فذلك حين لا ينفع نفساً إيمانها لم تكن آمنت من قبل ) . ثم قرأ هذه الآية ، هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض الآية ، هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون (انعام ۱۵۸)
অর্থ: হযরত আবু হুরাইরা রা: থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সা: বলেছেন: সূর্য পশ্চিম দিকে উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, যখন মানুষগণ দেখবে সেদিন সবাই ঈমান আনবে, সেদিন তাদের ঈমান কোন কাজে আসবে না, এবং তাদের ঈমান কবুল করা হবে না। কারণ তারা পূর্বে ঈমান আনেনি।
আল্লাহ্ তায়ালা বলেন: তারকা অপেক্ষা আছে যে তাদের কাছে ফেরেশতা আসবে, অথবা তাদের কাছে তোমার রব আসবে অথবা রবের পক্ষ থেকে কোন নিদর্শন আসবে, তাদের ঈমান কোন কাজে আসবে না, কারণ তার পূর্বে ঈমান আনেনি, অথচ এত তার ঈমান এনেছে, আপনি বলুন তারা যেন অপেক্ষায় থাকে আমরাও অপেক্ষায় আছি। (তাফসীরে জামিয়ুল বায়ান ১৪২৯৯)
২৮. এ সম্পর্কে রাসূল সা. বলেন:
عن عبد الرحمن بن هرمز : أنه قال : قال أبو هريرة: قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تطلع الشمس من المغرب. قال:
فإذا طلعت الشمس من المغرب آمن الناس كلهم، وذلك حين "لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا"
হযরত আব্দুর রহমান বিন হুরমুজ থেকে বর্ণিত, তিনি বলেন: আবু হুরায়রা রা: বলেছেন: মহানবী সা: বলেছেন: সূর্য পশ্চিম দিকে উদিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না, যখন মানুষগণ দেখবে সেদিন সবাই ঈমান আনবে, সেদিন তাদের ঈমান কোন কাজে আসবে না, এবং তাদের ঈমান কবুল করা হবে না। কারণ তারা পূর্বে ঈমান আনেনি। (মুসলিম, ১৫৪)
২৯. এ সম্পর্কে রাসূল সা. বলেছেন:
ابن عمر : أن رسول الله قال : إن الله يقبل توبة العبد ما لم يغرغر رواه الترمذي ، وابن ماجه ، وأحمد . ( ومعنى يغرغر أن تبلغ روحه أي أنفاسه رأس حلقه ) . ومحمل الآية
অর্থ: ইবনে ওমর রা: থেকে বর্ণিত রাসূল সা: বলেছেন: আল্লাহ্ তায়ালা বান্দার মৃত্যুর যন্ত্রণা আসা আগ পর্যন্ত তাওবা কবুল করেন। (তিরমিজী, ইবনে মাজা, আহমদ) গারগারা এর অর্থ রুহ্ বা নাফস তার হলকের শুরুতে পৌঁছা।
৩০. অন্য হাদীসে রাসূল সা. বলেন:
روى ان جبريل عليه السلام اتاه عند موته فقال يا محمد الرب يقرئك السلام ويقول من تاب قبل موته بجمعة قبلت توبته قال صلى الله عليه وسلم « الجمعة كثيرة » فذهب ثم رجع وقال الله تعالى من تاب قبل موته بساعة كثيرة » فذهب ثم رجع وقال ان الله يقرئك السلام ويقول ان كان هذا كثيرا فلو بلغ روحه الحلق ولم يمكنه الاعتذار بلسانه واستحيى منى وندم بقلبه غفرت له ولا ابالى قال صلى الله عليه وسلم « ان الله يقبل توبة عبده ما لم يغرغر » اى لم يبلغ روحه الحلقوم وعند ذلك يعاين ما يصير اليه من رحمة او هوان ولا ينفع حينئذ توبة ولا ايمان قال تعالى { فلم يك ينفعهم ايمانهم لما رأوا بأسنا } فالتوبة مبسوطة للعبد يعاين قابض الارواح وذلك عند غرغرته بالروح وانما يغرغر به اذا قطع الوتين فشخص من الصدر الى الحلقوم فعندها المعاينة وعندها حضور الموت فيجب على الانسان ان يتوب قبل المعاينة والغفرة وهو معنى قوله تعالى { ثم يتوبون من قريب } وانما صحت منه التوبة في هذا الوقت لان الرجاء باق ويصح الندم والعزم على ترك الفعل
অর্থ: নিশ্চয় জিব্রাইল আ: মৃত্যুর বারেবার সময় আসলে, এরপর বললেন: হে মুহাম্মদ, আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন: যে ব্যক্তি মৃত্যুর এক সপ্তাহ পূর্বে তাওবা করবে, তার তাওবা গ্রহণ করা হবে। মহানবী সা: বলেন: এক সপ্তাহ অনেক বেশী সময়, এরপর জিব্রাইল আ: চলে যান, এবং ফিরে এসে বললেন: আল্লাহ্ তায়ালা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন: যে ব্যক্তি মৃত্যুর এক ঘন্টা পূর্বে তাওবা করবে তার তাওবা গ্রহণ করা হবে। মহানবী সা: বলেছেন: এক ঘন্টা অনেক বেশী সময়, অতপর জিব্রাইল আ: চলে যান, এবং ফিরে এসে বললেন; আল্লাহ্ তায়ালা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে, যদি এক ঘন্টাও বেশী হয়। এরপর রুহ হলকুমে পৌঁছে এবং মুখে তাওবা করতে পারেনি, তাহলে সে লজ্জিত হয় অন্তরে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেয়া হবে। রাসূল সা: বলেছেন: নিশ্চয় আল্লাহ্ তায়ালা তার তাওবা কবুল করবেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়নি অর্থাৎ তাহার রুহ হলকুমে পৌঁছেনি। আর যদি মৃত্যুর ফেরেশতাকে দেখে তার তাওবা কবুল করা হবে না। আল্লাহ্ তায়ালা বলেন: এরপর তারা যখন আমার শাস্তি দেখবে তখন তাদের ঈমান আনা কোন কাজে আসবে না। রুহ কবজের জন্য হাত প্রসারিত করা বা দেখার নামই গারগারা। মালাকুল মাউতকে দেখা এবং রুহ হলকুম থেকে বের হওয়ার সময়। মালাকুল মাউত উপস্থিত হওয়া এবং দেখার পূর্বে তাওবা করলে তাওবা গ্রহণ করা হবে। (তাফসীরে রুহুল বয়ান, সূরা নিসা, ১৪০ পৃঃ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00