📘 মৃত্যুকে স্বরন 📄 বিচার দিবসের একটি চিত্র

📄 বিচার দিবসের একটি চিত্র

বিচার দিবসের একটি চিত্র: রাসূলুল্লাহ (ছাঃ) একদিন ছাহাবীদের বললেন,
أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ-
'তোমরা কি জানো নিঃস্ব কে? সবাই বলল, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কোন টাকা-পয়সা ও ধন-সম্পদ নেই। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যে দুনিয়া থেকে ছালাত-ছিয়াম- যাকাত ইত্যাদি আদায় করে আসবে। সাথে ঐসব লোকেরাও আসবে, যাদের কাউকে সে গালি দিয়েছে, কারো উপরে অপবাদ দিয়েছে, কারো মাল গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে বা কাউকে প্রহার করেছে। তখন ঐসব পাওনাদারকে ঐ ব্যক্তির নেকী থেকে পরিশোধ করা হবে। এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকী শেষ হয়ে যায়, তখন ঐসব লোকদের পাপসমূহ এই ব্যক্তির উপর চাপানো হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে'। ৯৬
সেকারণ রাসূল (ছাঃ) স্বীয় উম্মতকে বলেন, مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِّأَحَدٍ مِّنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمْ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَّمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ - বা অন্য কোন বস্তুর ব্যাপারে তার প্রতি যুলুম করে, তবে সে যেন আজই তা মিটিয়ে নেয়; সেদিন আসার আগে, যেদিন কোন দীনার ও দিরহাম তার সঙ্গে থাকবে না। সেদিন যদি তার কোন নেক আমল থাকে, তবে তার যুলুম পরিমাণ নেকী সেখান থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার কাছে নেকী না থাকে, তবে মযলূম ব্যক্তির পাপসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে'। ৯৭
সেদিন কোন যালেম তার যুলুম গোপন করতে পারবে না। কেননা তার নিজ অঙ্গ-প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেমন আল্লাহ বলেন, الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ 'আজ আমরা তাদের মুখে মোহর মেরে দেব। আর আমাদের সাথে কথা বলবে তাদের হাত এবং সাক্ষ্য দিবে তাদের পা, (দুনিয়াতে) যা তারা উপার্জন করেছিল সে বিষয়ে' (ইয়াসীন ৩৬/৬৫)। এছাড়া তার দেহচর্ম ও ত্বক সাক্ষ্য দিবে (হা-মীম সাজদাহ/ফুছছিলাত ৪১/২০-২১)। এমনকি যে মাটিতে সে বিচরণ করত, সে মাটিও তার বৃত্তান্ত বর্ণনা করবে (যিলযাল ৯৯/৪-৫)।

টিকাঃ
৯৬. মুসলিম হা/৫৮১; মিশকাত হা/৫১২৭-২৮ শিষ্টাচার' অধ্যায় 'যুলুম' অনুচ্ছেদ।
৯৭. বুখারী হা/২৪৪৯; মিশকাত হা/৫১২৬ 'যুলুম' অনুচ্ছেদ, রাবী আবু হুরায়রা (রাঃ)।

📘 মৃত্যুকে স্বরন 📄 ক্ষতিগ্রস্থ আমলকারী কে?

📄 ক্ষতিগ্রস্থ আমলকারী কে?

ক্ষতিগ্রস্ত আমলকারী কে? আল্লাহ বলেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (۱۰۳) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (١٠٤) أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا (١٠٥) ذَلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا (١٠٦) 'বলে দাও, আমরা কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দেব?' (১০৩) 'তারা হ'ল সেই সব লোক যাদের সকল প্রচেষ্টা পার্থিব জীবনে বিফলে গেছে। অথচ তারা ভেবেছে যে, তারা সৎকর্ম করছে' (১০১০)। 'ওরা হ'ল তারাই, যারা তাদের প্রতিপালকের আয়াত সমূহকে এবং তার সাথে সাক্ষাতকে অস্বীকার করে। ফলে তাদের সকল কর্ম নিস্ফল হয়ে গেছে। ক্বিয়ামতের দিন আমরা তাদের জন্য মীযানের পাল্লা খাড়া করব না' (১০৫)। 'জাহান্নামই তাদের প্রতিফল। কেননা তারা অবিশ্বাসী হয়েছে এবং আমার আয়াত সমূহকে ও আমার রাসূলদেরকে ঠাট্টার বস্তুরূপে গ্রহণ করেছে' (কাহফ ১৮/১০৩-১০৬)।

📘 মৃত্যুকে স্বরন 📄 কুরআন ও সুন্নাহ বিরোধী আমল আল্লাহর নিকটে কবুলযোগ্য নয়

📄 কুরআন ও সুন্নাহ বিরোধী আমল আল্লাহর নিকটে কবুলযোগ্য নয়

কুরআন ও সুন্নাহ বিরোধী আমল আল্লাহর নিকটে কবুলযোগ্য নয়: (১) আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ 'হে ঈমানদারগণ! তোমরা আনুগত্য কর আল্লাহ্ ও আনুগত্য কর তার রাসূলের। আর তোমরা তোমাদের কর্মগুলিকে বিনষ্ট করো না' (মুহাম্মাদ ৪৭/৩৩)। (২) তিনি বলেন, قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللهَ لاَ يُحِبُّ الْكَافِرِينَ "তুমি বল, তোমরা আনুগত্য কর আল্লাহ এবং তাঁর রাসূলের। যদি তারা এথেকে মুখ ফিরিয়ে নেয়, তাহ'লে (তারা জানুক যে) আল্লাহ অবিশ্বাসীদের ভালবাসেন না' (আলে ইমরান ৩/৩২)। (৩) তিনি আরও বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنْثُورًا - 'আর আমরা সেদিন তাদের কৃতকর্মসমূহের দিকে মনোনিবেশ করব। অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব' (ফুরক্বান ২৫/২৩)। কারণ যদি কেউ আল্লাহ্ উপর বিশ্বাসই না রাখে, তাহ'লে সে তাঁর নিকট থেকে পুরস্কার পাবে কিভাবে?

📘 মৃত্যুকে স্বরন 📄 সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি

📄 সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি

সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি তিনি, যিনি দুনিয়াকে পরকালের পাথেয় সঞ্চয়ের স্থান হিসাবে গ্রহণ করেন। যেদিন তার সাথে কিছুই থাকবে না কেবল তার আমলটুকু ব্যতীত। যা যথার্থভাবে না থাকলে তাকে ক্ষতিগ্রস্ত হ'তে হবে। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন,

كُنْتُ مَعَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَجَاءَهُ رَجُلٌ مِّنَ الأَنْصَارِ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- ثُمَّ قَالَ : يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ قَالَ : أَحْسَنُهُمْ خُلُقًا. قَالَ فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ قَالَ : أَكْثَرُهُمْ لِلْمَوْতِ ذِكْرًا وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا - أُولَئِكَ الأَكْيَاسُ

'আমি রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি এসে তাঁকে সালাম করল। অতঃপর জিজ্ঞেস করল, কোন মুমিন সর্বোত্তম? তিনি বললেন, 'যে সবচেয়ে চরিত্রবান'। লোকটি বলল, কে সবচাইতে বিচক্ষণ? তিনি বললেন, 'যে মৃত্যুকে সর্বাধিক স্মরণকারী এবং তার পরবর্তী জীবনের জন্য সর্বাধিক সুন্দর প্রস্তুতি গ্রহণকারী। তারাই হ'ল বিচক্ষণ'। এর কারণ এই যে, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে রাসূল (ছাঃ) ছিলেন সর্বাধিক জ্ঞানী এবং মানব জাতির মধ্যে তিনিই হ'লেন একমাত্র প্রত্যক্ষদর্শী। যা মি'রাজের রাত্রিতে আল্লাহ তাকে স্বচক্ষে দেখিয়েছেন'।

হযরত আনাস (রাঃ) বলেন, একদিন ছালাত শেষে রাসূল (ছাঃ) আমাদের দিকে ফিরে বসে বললেন, 'হে লোক সকল! আমি তোমাদের ইমাম। অতএব রুকু-সিজদা, ক্বিয়াম ও সালাম ফিরানোর ব্যাপারে তোমরা আমার আগে বেড়ো না। কারণ আমি আমার সম্মুখে ও পিছনে দেখতে পাই। অতঃপর তিনি বললেন, যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি, যদি তোমরা দেখতে যা আমি দেখেছি, তাহ'লে অবশ্যই তোমরা হাসতে কম ও কাঁদতে বেশী। লোকেরা বলল, হে আল্লাহ্র রাসূল! আপনি কি দেখেছেন? তিনি বললেন, জান্নাত ও জাহান্নাম' (মুসলিম হা/৪২৬)।

টিকাঃ
১০১. ইবনু মাজাহ হা/৪২৫৯; ছহীহাহ হা/১৩৮৪।
১০২. বুখারী হা/৩৮৮৭; মুসলিম হা/১৬২, ১৬৪ প্রভৃতি; মিশকাত হা/৫৮৬২-৫৮৬৭ 'মিরাজ' অনুচ্ছেদ।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية