📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এলোমেলো মানসিক মানুষ

📄 এলোমেলো মানসিক মানুষ


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
رُبَّ أَشْعَتَ مَدْفُوعِ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ.
এলোমেলো উশকোখুশকো চুলবিশিষ্ট বহু লোক এমন রয়েছে, যাদেরকে লোকেরা দরজা থেকে তাড়িয়ে দেয় অথচ তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে, যারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তাআলা তা সত্যে পরিণত করে দেন।

টিকাঃ
[৪৬] সহিহ মুসলিম, ২৬২২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুধরণের চোখ

📄 দুধরণের চোখ


ইবনে আব্বাস রা. বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,
عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ عَيْنُ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ وَعَيْنُ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ الله.
দুধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কান্না করে এবং যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে নির্ঘুম রাত কাটায়।

টিকাঃ
[৪৭] সুনানে তিরমিজি, ১৬৩৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুর আকাঙ্ক্ষা

📄 মৃত্যুর আকাঙ্ক্ষা


আনাস বিন মালেক রা. থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرّ أَصَابَه فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلاً فَلْيَقُلْ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي.
তোমাদের কেউ দুঃখকষ্টে পড়লে যেন মৃত্যু কামনা না করে। যদি কিছু করতেই চায় তাহলে সে যেন বলে, হে আল্লাহ! আমাকে জীবিত রাখো, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দাও, যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়।

টিকাঃ
[৪৮] সহিহ বুখারি, ৫৬৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সালেহিনদের সংখ্যা কমে যাবে

📄 সালেহিনদের সংখ্যা কমে যাবে


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,
إِنَّمَا النَّاسُ كَالإِبِلِ الْمِائَةِ لَا تَكَادُ تَجِدُ فِيهَا رَاحِلَةً.
নিশ্চয়ই মানুষ এমন শত উটের মতো, যাদের মধ্য থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না।

টিকাঃ
[৪৯] সহিহ বুখারি, ৬৪৯৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00