📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম নিয়ে আলোচনা

📄 ইলম নিয়ে আলোচনা


আওন ইবনে আবদুল্লাহ বলেন, আমরা একদিন দীর্ঘ সময় নিয়ে উম্মে দারদার সাথে ইলমি আলাপ-আলোচনা করি। আলোচনা করতে করতে যখন বেশ সময় হয়ে যায় তখন আমরা বলি, হে উম্মে দারদা, আমরা আপনাকে কষ্ট দিয়ে দিলাম। তিনি বলেন, না, না, তোমরা আমাকে কোনো কষ্টই দাওনি, কোনো বিরক্ত করোনি। আমি তো সবকিছুতেই ইবাদত খুঁজেছি, কিন্তু ইলম নিয়ে আলোচনা-পর্যালোচনা করে যে তৃপ্তি আমি পাই সেটা অন্যকিছুতেই পাইনি। বর্ণনাকারী বলেন, কিংবা তিনি বলেছিলেন, মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করে যে তৃপ্তি পাই সেটা অন্য কোথাও পাইনি।

টিকাঃ
[৯৭৪] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তরের পাষণ্ডতা

📄 অন্তরের পাষণ্ডতা


এক ব্যক্তি অন্তরের পাষণ্ডতার ব্যাপারে হজরত উম্মে দারদার নিকট অভিযোগ করলে তিনি বলেন, অসুস্থদের দেখতে যাবে, জানাজাকে বিদায় জানাতে তার সঙ্গে চলবে এবং উঁকি দিয়ে কবরের অবস্থা দেখবে। তাহলে এতে তোমার অন্তরের পাষণ্ডতা দূর হয়ে যাবে।

টিকাঃ
[৯৭৫] তানবিহুল গাফিলিন, পৃ. ৪১৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে সম্পর্কে জিজ্ঞেস করছ তার ওপর কি তুমি আমল করো?

📄 যে সম্পর্কে জিজ্ঞেস করছ তার ওপর কি তুমি আমল করো?


ওয়াহাব আল-মক্কি থেকে বর্ণিত, এক যুবক উম্মে দারদাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। একে একে সে অনেক বিষয় জিজ্ঞেস করে ফেলে। তখন উম্মে দারদা বলেন, তুমি যেসব বিষয়ে আমাকে জিজ্ঞেস করছ তার সবগুলোর ওপরই কি তুমি আমল করো? যুবকটি বলে, না। উম্মে দারদা বলেন, তাহলে এসব জিজ্ঞাসাই কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে দলিল হিসাবে হাজির হয়ে যাবে।

টিকাঃ
[৯৭৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ভয় ও আশা

📄 ভয় ও আশা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنِطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ.
আল্লাহর কাছে যে কী পরিমাণ শান্তি রয়েছে, ঈমানদারগণ যদি তা জানত তবে কারও জান্নাত পাওয়ার আশা থাকত না। এমনইভাবে আল্লাহর কাছে যে পরিমাণ দয়া আছে, কাফেররা যদি তা জানত তবে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না।
আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমূর্ষু অবস্থায় উপনীত এক যুবকের নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করেন, তোমার অবস্থা এখন কেমন? সে উত্তরে বলে, ইয়া রাসুলাল্লাহ! আমি আল্লাহর নিকট আশাবাদী তবে গুনাহের ব্যাপারে শঙ্কিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন,
لا يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلَّا أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو وَآمَنَهُ مِمَّا يَخَافُ.

টিকাঃ
[৩৯] সহিহ বুখারি, ৬৪৭৭
[৪০] সহিহ মুসলিম, ৫
[৪১] সহিহ মুসলিম, ২৭৫৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00