📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যত্ন গুনাহ

📄 যত্ন গুনাহ


হজরত আয়েশা রা. বলেন, আপনাদের গুনাহের পরিমাণ যেন অতি সামান্য হয়। কেননা যার গুনাহের পরিমাণ কম হবে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ উত্তম হবে।

টিকাঃ
[৯৬৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিনয়

📄 বিনয়


হজরত আয়েশা রা. বলেন, আপনারা বিনয়ের মতো সর্বোত্তম ইবাদত থেকে উদাসীন হয়ে আছেন!

টিকাঃ
[৯৬৬] প্রাগুক্ত, পৃ. ২০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গুনাহ

📄 গুনাহ


হজরত আয়েশা রা. বলেন, কেউ যখন আল্লাহর অবাধ্যতা করতে শুরু করে তখন তার প্রশংসাকারীরা তার নিন্দুক বনে যায়।

টিকাঃ
[৯৬৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সামান্য সদকা

📄 সামান্য সদকা


হজরত আয়েশা রা. বলেন, আপনারা কোনো সদকাকেই তুচ্ছ মনে করবেন না। কারণ শস্যদানা পরিমাণ সদকাও কেয়ামতের দিন পাহাড় পরিমাণ সাওয়াবের কারণ হবে।
আবুল আলিয়া বলেন, আমি তখন হজরত আয়েশা রা.-এর নিকট ছিলাম। তার নিকট আরও কিছু মহিলা ছিল। এ সময় একজন ভিক্ষুক আসে। হজরত আয়েশা রা. তাকে একটিমাত্র আঙুর দেওয়ার নির্দেশ দেন। তার এমন আচরণ দেখে উপস্থিত মহিলারা আশ্চর্য হয়ে যায়। তিনি তাদের বলেন, এই একটিতে বহু অণু আঙুর রয়েছে। অর্থাৎ পরকালের বিচারে এটাও অনেককিছু।

টিকাঃ
[৯৬৮] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৯
[৯৬৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৬১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00