📄 অসদাচারী
হজরত আয়েশা রা.-কে জিজ্ঞেস করা হলো, মানুষ কখন অসদাচারী হয়ে যায়? তিনি বলেন, যখন সে নিজের ব্যাপারে ধারণা করতে থাকে যে, আমি হলাম সদাচারী。
টিকাঃ
[৯৬৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৭৬
📄 যত্ন গুনাহ
হজরত আয়েশা রা. বলেন, আপনাদের গুনাহের পরিমাণ যেন অতি সামান্য হয়। কেননা যার গুনাহের পরিমাণ কম হবে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ উত্তম হবে।
টিকাঃ
[৯৬৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০৬
📄 বিনয়
হজরত আয়েশা রা. বলেন, আপনারা বিনয়ের মতো সর্বোত্তম ইবাদত থেকে উদাসীন হয়ে আছেন!
টিকাঃ
[৯৬৬] প্রাগুক্ত, পৃ. ২০৬
📄 গুনাহ
হজরত আয়েশা রা. বলেন, কেউ যখন আল্লাহর অবাধ্যতা করতে শুরু করে তখন তার প্রশংসাকারীরা তার নিন্দুক বনে যায়।
টিকাঃ
[৯৬৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০৬