📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হাদিয়া

📄 হাদিয়া


হজরত আয়েশা রা. বলেন, কারও থেকে আপন প্রয়োজন পূরণ করে নেওয়ার চাবিকাঠি হলো, তাকে হাদিয়া দেওয়া。

টিকাঃ
[৯৬৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অসদাচারী

📄 অসদাচারী


হজরত আয়েশা রা.-কে জিজ্ঞেস করা হলো, মানুষ কখন অসদাচারী হয়ে যায়? তিনি বলেন, যখন সে নিজের ব্যাপারে ধারণা করতে থাকে যে, আমি হলাম সদাচারী。

টিকাঃ
[৯৬৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৭৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যত্ন গুনাহ

📄 যত্ন গুনাহ


হজরত আয়েশা রা. বলেন, আপনাদের গুনাহের পরিমাণ যেন অতি সামান্য হয়। কেননা যার গুনাহের পরিমাণ কম হবে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ উত্তম হবে।

টিকাঃ
[৯৬৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিনয়

📄 বিনয়


হজরত আয়েশা রা. বলেন, আপনারা বিনয়ের মতো সর্বোত্তম ইবাদত থেকে উদাসীন হয়ে আছেন!

টিকাঃ
[৯৬৬] প্রাগুক্ত, পৃ. ২০৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00