📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 হারাম থেকে বেঁচে থাকা

📄 হারাম থেকে বেঁচে থাকা


হজরত আয়েশা রা. বলেন, আপনারা সর্বোত্তম ইবাদত থেকে উদাসীন হয়ে আছেন। সর্বোত্তম ইবাদত হলো হারাম থেকে বেঁচে থাকা。

টিকাঃ
[৯৬১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১৬১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 প্রথম কোনো বিদআত

📄 প্রথম কোনো বিদআত


হজরত আয়েশা রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর যে বিদআতের মধ্যে লোকেরা প্রথম জড়িয়ে পড়েছে তা হলো, অতিভোজন। যখন কেউ পেট ভরে আহার করে তখন সে দুনিয়ার মধ্যে ডুবে যায়。

টিকাঃ
[৯৬২] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 হাদিয়া

📄 হাদিয়া


হজরত আয়েশা রা. বলেন, কারও থেকে আপন প্রয়োজন পূরণ করে নেওয়ার চাবিকাঠি হলো, তাকে হাদিয়া দেওয়া。

টিকাঃ
[৯৬৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 অসদাচারী

📄 অসদাচারী


হজরত আয়েশা রা.-কে জিজ্ঞেস করা হলো, মানুষ কখন অসদাচারী হয়ে যায়? তিনি বলেন, যখন সে নিজের ব্যাপারে ধারণা করতে থাকে যে, আমি হলাম সদাচারী。

টিকাঃ
[৯৬৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৭৬

ফন্ট সাইজ
15px
17px