📄 জনপদ গড়ে ওঠে
হজরত আয়েশা রা. বলেন, নিশ্চয়ই উত্তম আচারব্যবহার, প্রতিবেশীর সাথে উত্তম সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা, এগুলো মানুষের মধ্যে সজীবতা আনে, জনপদ গড়ে তোলে এবং তাতে সমৃদ্ধি আনে। পাপাচারীরা বিষয়গুলো অনুসরণ করলে তারাও এ ফল লাভ করবে。
টিকাঃ
[৯৫৯] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৬২
📄 আগ্রহ
হজরত আয়েশা রা. বলেন, হায়, পরকালের হিসাবের ব্যাপারে যদি আমি বিস্মৃত হয়ে যেতাম।
তিনি আরও বলেন, যদি আমি কোনো গাছ হতাম, যাকে লোকেরা কেটে ফেলত! হায়, যদি আমাকে সৃষ্টিই না করা হতো。
টিকাঃ
[৯৬০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০৫, ২০৬
📄 হারাম থেকে বেঁচে থাকা
হজরত আয়েশা রা. বলেন, আপনারা সর্বোত্তম ইবাদত থেকে উদাসীন হয়ে আছেন। সর্বোত্তম ইবাদত হলো হারাম থেকে বেঁচে থাকা。
টিকাঃ
[৯৬১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১৬১
📄 প্রথম কোনো বিদআত
হজরত আয়েশা রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর যে বিদআতের মধ্যে লোকেরা প্রথম জড়িয়ে পড়েছে তা হলো, অতিভোজন। যখন কেউ পেট ভরে আহার করে তখন সে দুনিয়ার মধ্যে ডুবে যায়。
টিকাঃ
[৯৬২] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/২১৯