📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 অসিয়ত

📄 অসিয়ত


আমের শাবি থেকে বর্ণিত, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আমার পিতা একদিন আমাকে বলেন, আমিরুল মুমিনিন তো তোমাকে ডেকে কাছে বসিয়ে থাকেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের উপস্থিতিতে তোমার সাথে পরামর্শ করেন। তাই আমি তোমাকে তিনটি নির্দেশনা প্রদান করছি, তুমি সেগুলোর প্রতি লক্ষ রাখবে:
১. সবসময় আল্লাহ তাআলাকে ভয় করবে।
২. আমিরুল মুমিনিন যেন তোমার থেকে মিথ্যা কোনোকিছু না পান।
৩. তার কোনো গোপন বিষয় প্রকাশ করবে না। তার নিকট কারও গিবত করবে না।
আমের বলেন, আমি তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে বলি, এই প্রতিটি কথাই হাজার দিনারের চেয়ে উত্তম। ইবনে আব্বাস রা. বলেন, একেকটি কথা আমার নিকট ১০ হাজার দিনারের চেয়েও উত্তম।

টিকাঃ
[৯৪৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ইলম অর্জন করা

📄 ইলম অর্জন করা


হজরত আব্বাস রা. ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে বলেন, হে বৎস, তিন উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করো না। মানুষকে দেখানোর জন্য, তা নিয়ে গর্ব করার জন্য এবং লোকদের সাথে বিতর্ক করার জন্য。

টিকাঃ
[৯৪৮] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৭০

ফন্ট সাইজ
15px
17px