📄 চারটি বৈশিষ্ট্য
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যার মধ্যে চারটি বিষয় পাওয়া যাবে সেই সফলকাম। বিষয় চারটি হলো, সততা, লজ্জাশীলতা, উত্তম চরিত্র ও কৃতজ্ঞতা।
📄 ভালো-মন্দ
ইবনে আব্বাস রা. বলেন, ভালো কাজের চিন্তাভাবনা করলে তা বাস্তবায়নের আগ্রহ তৈরি হয়। আর মন্দ কাজের অনুশোচনা ও আফসোস থেকে তা পরিত্যাগের প্রতি মন উদ্বুদ্ধ হয়ে ওঠে。
টিকাঃ
[৯৪০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৬/৪৫
📄 রাজদরবার
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাজাবাদশাদের দরবারে যাওয়া থেকে নিজেদের বিরত থাকুন। কারণ সেখানে গিয়ে তাদের থেকে যতটুকু দুনিয়া লাভ করবেন তারা তার চেয়েও বেশি আপনাদের আখেরাতের ক্ষতি করে ছাড়বে。
টিকাঃ
[৯৪১] তানবিহুল গাফিলিন, পৃ. ৪১২
📄 কান্না
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কেবল আল্লাহর অনুগ্রহেই কারও চোখ বেয়ে অশ্রু ঝরতে পারে। আল্লাহ তাআলা যাদের হৃদয়ে করুণা ঢেলে দেন তাদের চোখ বেয়েই অশ্রু বইতে পারে。
টিকাঃ
[৯৪২] তানবিহুল গাফিলিন, পৃ. ৪১২