📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আল্লাহর ভয়ে সন্তুষ্ট

📄 আল্লাহর ভয়ে সন্তুষ্ট


ইবনে আব্বাস রা.-কে আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত ব্যক্তিদের পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা হলো ওই সকল লোক, আল্লাহর ভয়ে যাদের অন্তরসমূহ কুঁকড়ে যায়। চোখ দিয়ে অশ্রু ঝরে এবং বলতে থাকে, আমরা কীভাবে আনন্দ করতে পারি যখন মৃত্যু আমাদের পেছনে পেছনে আসছে আর কবর রয়েছে আমাদের সামনে? কেয়ামত যখন আমাদের প্রতিশ্রুত ঘাঁটি, জাহান্নামের ওপর দিয়ে যখন আমাদের পথ অতিক্রম করতে হবে? আর আমাদের রবের সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে?

টিকাঃ
[৯৩৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আল্লাহ তায়ালার নির্বাচিত বান্দা

📄 আল্লাহ তায়ালার নির্বাচিত বান্দা


ইবনে আব্বাস রা. বলেন, আল্লাহ তাআলার নির্বাচিত কিছু বান্দা রয়েছেন যারা ভালো কাজ সম্পাদন করে আনন্দিত হয়ে ওঠেন আর মন্দ কিছু ঘটে গেলে যারা আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করেন। নেয়ামত দেওয়া হলে তারা কৃতজ্ঞতা আদায় করেন আর বিপদে নিপতিত হলে ধৈর্যধারণ করেন。

টিকাঃ
[৯৩৮] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 লোকদের বোধগম্য হওয়ার মতো কথা বলুন

📄 লোকদের বোধগম্য হওয়ার মতো কথা বলুন


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, সাধারণ মানুষের সামনে এমন সকল বিষয় বর্ণনা করুন যা তারা বোঝে। অন্যথায় আপনারা কি চান যে, লোকেরা আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করুক।

টিকাঃ
[৯৩৯] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৬৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 চারটি বৈশিষ্ট্য

📄 চারটি বৈশিষ্ট্য


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যার মধ্যে চারটি বিষয় পাওয়া যাবে সেই সফলকাম। বিষয় চারটি হলো, সততা, লজ্জাশীলতা, উত্তম চরিত্র ও কৃতজ্ঞতা।

ফন্ট সাইজ
15px
17px