📄 আলেমের পদস্খলন
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, অনুসারীদের কারণে আলেমগণ বড় বিপদের সম্মুখীন হয়ে থাকেন। কারণ কখনো তার কোনো বিচ্যুতি হয়ে গেলে তিনি তা থেকে ফিরে আসতে পারেন, কিন্তু তার অনুসারীদের সবাই তা থেকে ফিরে আসতে পারে না। তারা তো সে ভ্রান্তিগুলোকে দেশ-দেশান্তরে বয়ে নিয়ে যায়。
টিকাঃ
[৯৩১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২৭৪
📄 অল্প গুনাহ এবং অল্প আমল
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কিছু আমলের সাথে সামান্যকিছু গুনাহ থাকাটা আল্লাহ তাআলার নিকট সেই অধিক নেক আমল থেকে উত্তম যার সাথে থাকে অনেক গুনাহ。
টিকাঃ
[৯৩২] তানবিহুল মুগতাররিন, পৃ. ২৯
📄 মুমিনের মর্যাদা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. কাবা শরিফের দিকে তাকিয়ে বলতেন, হে কাবা! আল্লাহ তাআলাই তোমাকে সম্মানিত করেছেন এবং মর্যাদা দান করেছেন, তবে জেনে রাখো, আল্লাহ তাআলার নিকট তোমার চেয়ে একজন মুমিনের মর্যাদাই বেশি。
টিকাঃ
[৯৩৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ২৯
📄 সাথিকে সম্মান করা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, সর্বোত্তম পুণ্যের কাজ হলো, সাথিকে সম্মান করা。
টিকাঃ
[৯৩৪] প্রাগুক্ত, পৃ. ২৯