📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হারাম থেকে বেঁচে থাকা

📄 হারাম থেকে বেঁচে থাকা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, পেটে হারাম কিছু থাকলে আল্লাহ কোনো নামাজ কবুল করবেন না।

টিকাঃ
[৯২৮] তানবিহুল মুগতাররিন, পৃ. ৮৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে ইলম প্রচার করা হয় না

📄 যে ইলম প্রচার করা হয় না


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যে ইলম নিজের কাছে রেখে দেওয়া হয়, কারও নিকট প্রকাশ করা হয় না, তার দৃষ্টান্ত হলো এমন ধনভান্ডারের মতো যা থেকে কোনো অর্থ খরচ করা হয় না。

টিকাঃ
[৯২৯] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিনি।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জাহেলি স্বভাব

📄 জাহেলি স্বভাব


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তিনটি বিষয় রয়েছে এমন, যা জাহেলি যুগে উত্তম স্বভাব ছিল। মুসলমানরাই তা পালনের অধিক হকদার।
১. যদি নিষ্ঠাবান কেউ সফরের যাত্রাপথে তাদের নিকট অবতরণ করত তাহলে তারা তার প্রতি সদাচরণের যথাসাধ্য চেষ্টা করত।
২. যদি তাদের কারও স্ত্রী বৃদ্ধা হয়ে যেত তাহলে তারা তাকে তালাক দিয়ে ছেড়ে দিত না, বরং তালাক দিলে সে ভীষণ কষ্টে নিপতিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, এজন্য তাকে রেখে দিত।
৩. তাদের কোনো প্রতিবেশী ঋণগ্রস্ত হয়ে পড়লে বা কোনো বিপদ-আপদে নিপতিত হলে তারা যথাসাধ্য তার ঋণ পরিশোধ করত এবং বিপদ থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালাত。

টিকাঃ
[৯৩০] তানবিহুল গাফিলিন, পৃ. ১০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আলেমের পদস্খলন

📄 আলেমের পদস্খলন


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, অনুসারীদের কারণে আলেমগণ বড় বিপদের সম্মুখীন হয়ে থাকেন। কারণ কখনো তার কোনো বিচ্যুতি হয়ে গেলে তিনি তা থেকে ফিরে আসতে পারেন, কিন্তু তার অনুসারীদের সবাই তা থেকে ফিরে আসতে পারে না। তারা তো সে ভ্রান্তিগুলোকে দেশ-দেশান্তরে বয়ে নিয়ে যায়。

টিকাঃ
[৯৩১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২৭৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00