📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 পথভ্রষ্টতার মিষ্টতা

📄 পথভ্রষ্টতার মিষ্টতা


ইবনে আব্বাস রা. বলেন, পথভ্রষ্ট মানুষেরা পথভ্রষ্টতার মধ্যে এক ধরনের মিষ্টতা অনুভব করে থাকে। আল্লাহ তাআলা বলেন,
وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهُوًا
তাদেরকে পরিত্যাগ করুন, যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে। (সুরা আনআম, ৭০)
আল্লাহ তাআলা আরও বলেন,
أَفَمَن زُيِّنَ لَهُ سُؤْ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا
তবে কি যার নিকট মন্দ কর্মকে শোভনীয় করে দেখানো হয় আর সে তাকে উত্তম মনে করে (সে কি সৎকর্মশীলদের সমান হতে পারে?)। (সুরা ফাতির, ৮)
এরপর তিনি বলেন, সাহাবায়ে কেরামের পর অতি আবশ্যক এবং প্রয়োজনীয় বিষয় ছাড়া যা-কিছুই উদ্ভব হয়েছে সেগুলো ক্রীড়া-কৌতুকের অন্তর্ভুক্ত।

টিকাঃ
[৯২১] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 তোমার দোষত্রুটি

📄 তোমার দোষত্রুটি


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি কখনো ইচ্ছা হয় অন্যের ভুল ধরতে তাহলে আগে নিজের দোষত্রুটির কথা স্মরণ করো।

টিকাঃ
[৯২২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দান-সদকা যখন পূর্ণতা পায়

📄 দান-সদকা যখন পূর্ণতা পায়


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তিনটি বিষয় ব্যতীত দান-সদকা পূর্ণতা পেতে পারে না। এক. যা দান করার ইচ্ছা রয়েছে তা দ্রুত দান করা। দুই. যা দান করা হচ্ছে সেটাকে অতি সামান্য মনে করা। তিন. গোপনে দান করা।

টিকাঃ
[৯২৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 হালাল রিজিক খোঁজ করা

📄 হালাল রিজিক খোঁজ করা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, এক পাহাড়কে উঠিয়ে আরেক পাহাড় পর্যন্ত নিয়ে যাওয়ার চেয়েও কঠিন কাজ হলো, হালাল সম্পদ উপার্জন করা।

টিকাঃ
[৯২৪] প্রাগুক্ত, পৃ. ১৯৬

ফন্ট সাইজ
15px
17px