📄 অর্থসম্পদের উপকারিতা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, অর্থসম্পদ থাকা সত্ত্বেও যে ব্যক্তি উদারহস্তে দান করতে পারে না, সম্পদ জমা না করাটাই তার জন্য উত্তম。
টিকাঃ
[৯১৯] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৮
📄 ইলমের আলোচনা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, সারারাত জেগে ইবাদত-বন্দেগি করার চেয়ে আমার কাছে অধিক প্রিয় হলো, রাতের কিছু অংশ ইলমি আলোচনা-পর্যালোচনা করা।
টিকাঃ
[৯২০] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৫
📄 পথভ্রষ্টতার মিষ্টতা
ইবনে আব্বাস রা. বলেন, পথভ্রষ্ট মানুষেরা পথভ্রষ্টতার মধ্যে এক ধরনের মিষ্টতা অনুভব করে থাকে। আল্লাহ তাআলা বলেন,
وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهُوًا
তাদেরকে পরিত্যাগ করুন, যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে। (সুরা আনআম, ৭০)
আল্লাহ তাআলা আরও বলেন,
أَفَمَن زُيِّنَ لَهُ سُؤْ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا
তবে কি যার নিকট মন্দ কর্মকে শোভনীয় করে দেখানো হয় আর সে তাকে উত্তম মনে করে (সে কি সৎকর্মশীলদের সমান হতে পারে?)। (সুরা ফাতির, ৮)
এরপর তিনি বলেন, সাহাবায়ে কেরামের পর অতি আবশ্যক এবং প্রয়োজনীয় বিষয় ছাড়া যা-কিছুই উদ্ভব হয়েছে সেগুলো ক্রীড়া-কৌতুকের অন্তর্ভুক্ত।
টিকাঃ
[৯২১] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১০৬
📄 তোমার দোষত্রুটি
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি কখনো ইচ্ছা হয় অন্যের ভুল ধরতে তাহলে আগে নিজের দোষত্রুটির কথা স্মরণ করো।
টিকাঃ
[৯২২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩৬