📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমাদেরকে এমন করারই আদেশ দেওয়া হয়েছে

📄 আমাদেরকে এমন করারই আদেশ দেওয়া হয়েছে


আম্মার ইবনে আবু আম্মার থেকে বর্ণিত, হজরত যায়েদ ইবনে সাবিত রা. একদিন বাহনে চড়ে বসলে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. জিনের রেকাব ধরে বসেন। তখন হজরত যায়েদ ইবনে সাবিত রা. বলেন, হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই, সরে দাঁড়ান!
ইবনে আব্বাস রা. বলেন, আমাদের উলামায়ে কেরাম এবং বড়দের সাথে এমন করারই নির্দেশ দেওয়া হয়েছে আমাদের। হজরত যায়েদ রা. তখন বলেন, আপনার হাত আমাকে দেখান! ইবনে আব্বাস রা. হাত বের করলে হজরত যায়েদ রা. তাতে চুমু খান। তারপর বলেন, আমাদের নবির পরিবারের সদস্যদের সাথে আমাদেরকে এমন করারই নির্দেশ দেওয়া হয়েছে。

টিকাঃ
[৯১৭] কানযুল উম্মাল, ১৩/৩৯৬, হাদিস: ৩৭০৬১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্যের দুঃখকষ্টে দুঃখিত হওয়া

📄 অন্যের দুঃখকষ্টে দুঃখিত হওয়া


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, অন্যের শরীরে কোনো মশা-মাছির আক্রমণ করলে যদি অপর মুসলিম ভাই ব্যথিত না হয় তাহলে সে আসলে ভাই নয়。

টিকাঃ
[৯১৮] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অর্থসম্পদের উপকারিতা

📄 অর্থসম্পদের উপকারিতা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, অর্থসম্পদ থাকা সত্ত্বেও যে ব্যক্তি উদারহস্তে দান করতে পারে না, সম্পদ জমা না করাটাই তার জন্য উত্তম。

টিকাঃ
[৯১৯] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমের আলোচনা

📄 ইলমের আলোচনা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, সারারাত জেগে ইবাদত-বন্দেগি করার চেয়ে আমার কাছে অধিক প্রিয় হলো, রাতের কিছু অংশ ইলমি আলোচনা-পর্যালোচনা করা।

টিকাঃ
[৯২০] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00