📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ফরজ বিধিবিধান আদায় করা

📄 ফরজ বিধিবিধান আদায় করা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তুমি অবশ্যই ফরজ বিধিবিধান আদায় করবে আর আল্লাহ তাআলা তোমার ওপর যে-সকল হক ধার্য করেছেন তা পালন করবে। এজন্য আল্লাহর সাহায্য কামনা করবে। কারণ কোনো কল্যাণকাজের প্রতি তিনি যদি কারও প্রকৃত সত্য মানসিকতা ও আগ্রহ লক্ষ করেন, তাহলে তার বিপদ-আপদ এবং তার অপছন্দনীয় বিষয়গুলো দূর করে দেন। তিনি তো হলেন, একচ্ছত্র অধিপতি, যা ইচ্ছা করে থাকেন।

টিকাঃ
[৯১৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৩০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যতটুকু জ্ঞান অর্জন তোমার জন্য যথেষ্ট

📄 যতটুকু জ্ঞান অর্জন তোমার জন্য যথেষ্ট


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, দ্বীনের ততটুকু জ্ঞান অর্জন করাই তোমার জন্য যথেষ্ট যা সম্পর্কে অজ্ঞতার সুযোগ নেই।

টিকাঃ
[৯১৪] আল-ইকদুল ফারিদ, ২/৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অনর্থক বিষয়

📄 অনর্থক বিষয়


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তোমরা অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলো না আর নির্বোধ ও সহনশীল কারও সাথে বিতর্কে লিপ্ত হয়ো না। অপরের সেই বিষয়গুলোই আলোচনা করবে যেগুলো তোমার ব্যাপারে অন্যরা আলোচনা করাকে তুমি পছন্দ করে থাকো।

টিকাঃ
[৯১৫] রিসালাতুল মুসতারশিদিন, ৭০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নেককাজের নূর

📄 নেককাজের নূর


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, নেককাজের ফলে অন্তরে নুর তৈরি হয়, চেহারায় উজ্জ্বলতা আসে, শরীরে শক্তি অর্জিত হয়, রিজিক বৃদ্ধি পায় এবং সৃষ্টিজীবের অন্তরে ভালোবাসা তৈরি হয়।
পক্ষান্তরে গুনাহ করলে অন্তরে এক ধরনের অন্ধকার তৈরি হয়, চেহারা কালো হয়ে যায়, শরীরে দুর্বলতা চলে আসে, রিজিক কমে যায় এবং তার প্রতি মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয়।

টিকাঃ
[৯১৬] ইবনে তাইমিয়া কৃত আল-ইসতিকামা, ১/৩৫১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00