📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হে আল্লাহর বান্দারা!

📄 হে আল্লাহর বান্দারা!


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছে, আল্লাহর ভয়ে যারা বাকরুদ্ধ হয়ে যান, অথচ আসলে তারা বাকরুদ্ধ নন। তারা তো হলেন বিজ্ঞ বিজ্ঞ আলেম, কথাবার্তায় বেশ পারদর্শী, বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তি।
তারা অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস জানেন, কিন্তু আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্ত্বের কথা স্মরণ হলে তাদের বিবেকবুদ্ধি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, তাদের অন্তরসমূহ ভেঙে যায়, জিহ্বা আটকে যায়। যখন তাদের থেকে এই অবস্থার ঘোর কেটে যায়, তখন উত্তম উত্তম আমলের মাধ্যমে তারা আল্লাহর দিকে দ্রুত ধাবিত হয়ে থাকেন।
তারা নিজেদেরকে মনে করেন সীমালঙ্ঘনকারী, কিন্তু প্রকৃতপক্ষে তারা হলেন বিচক্ষণ ও বুদ্ধিমান। তারা মনে করেন যে, আমরা হলাম জালেম ও গুনাহগার, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন সৎকর্মশীল ও নির্দোষ। তারা আল্লাহর রাস্তায় অঢেল সম্পদ ব্যয় করেন, কিন্তু একে তারা বড় কিছু মনে করেন না আর অতি সামান্য সম্পদ তাঁর রাস্তায় ব্যয় করতেও তারা পছন্দ করেন না।
আপনি যেখানে তাদের সাক্ষাৎ পাবেন, দেখবেন, তারা রয়েছেন চিন্তিত ও ভীতসন্ত্রস্ত。

টিকাঃ
[৯০৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২২৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রজ্ঞা গ্রহণ করুন

📄 প্রজ্ঞা গ্রহণ করুন


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যেখান থেকেই শুনতে পাবেন অবশ্যই সেখান থেকে প্রজ্ঞা গ্রহণ করবেন। অনেক সময় ব্যক্তি হয়তো বিচক্ষণ হয় না কিন্তু তার মুখ থেকেও প্রজ্ঞাপূর্ণ কথা বের হতে পারে। তখন ব্যাপারটা দাঁড়াবে আনাড়ি তিরন্দাজের লক্ষ্য ভেদ করার মতো。

টিকাঃ
[৯১০] সিফাতুস সাফওয়া, ১/৩৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমার জানা নেই

📄 আমার জানা নেই


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, 'আমার জানা নেই' কথাটা যখন কোনো আলেম বলা বাদ দিয়ে দেয় তখন সে শত্রুর লক্ষ্যে পরিণত হয়ে যায়।

টিকাঃ
[৯১১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/৩৯৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সর্বোত্তম ইলম

📄 সর্বোত্তম ইলম


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ইলমের ধরন এত বেশি যে, কেউ গণনা করেও তা শেষ করতে পারবে না। তাই সর্বোত্তম বিষয়গুলো আপনারা শিখুন。

টিকাঃ
[৯১২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00