📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হঠাৎ প্রবেশের ফলে তৈরি হওয়া অস্বস্তিবোধ দূর করতে করণীয়

📄 হঠাৎ প্রবেশের ফলে তৈরি হওয়া অস্বস্তিবোধ দূর করতে করণীয়


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যে-কারও নিকট প্রবেশ করলে এতে সে এক ধরনের অস্বস্তিবোধ করে। সালামের মাধ্যমে তোমরা তার সেই অস্বস্তিভাব দূর করে দাও。

টিকাঃ
[৯০৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৯১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ব্যভিচারের পরিণাম

📄 ব্যভিচারের পরিণাম


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি কোনো পাহাড়ও কোনো পাহাড়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে এ অপরাধের স্পর্শকাতরতার কারণে ব্যভিচারী পাহাড় চূর্ণ হয়ে যেত।
তিনি আরও বলেন, যে সম্প্রদায়ের মধ্যে ব্যভিচার ব্যাপক আকার ধারণ করে তাদের মধ্যে অবশ্যই ব্যাপক মৃত্যু ঘটে。

টিকাঃ
[৯০৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২২৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জিকিরের উপকারিতা

📄 জিকিরের উপকারিতা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কেউ যখন বিসমিল্লাহ বলে তখন সে এর মাধ্যমে আল্লাহর জিকির করে। কেউ যখন বলে, আলহামদুলিল্লাহ, তখন সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে নেয়। কেউ যখন বলে, আল্লাহু আকবার, তখন সে এর মাধ্যমে আল্লাহ তাআলার বড়ত্বের বর্ণনা দেয়। কেউ যখন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এর মাধ্যমে সে আল্লাহর একত্ববাদের বর্ণনা দেয়।
আর তুমি যখন বলে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করে দিয়ে থাকো আর জান্নাতের ধনভান্ডারেরও অধিকারী হয়ে যাও।

টিকাঃ
[৯০৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২২৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হজের চেয়েও উত্তম

📄 হজের চেয়েও উত্তম


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কোনো মুসলিম পরিবারকে এক মাসের বা এক সপ্তাহের বা তারও চেয়ে আরও কম কোনো সময়ের ভরণপোষণের ব্যবস্থা করে দেওয়াটা আমার কাছে নফল হজ করার চেয়ে অনেক প্রিয়।
সামান্য মূল্যের এক পেয়ালা খাবার আল্লাহর জন্য কোনো ভাইকে হাদিয়া দেওয়াটা আমার কাছে আল্লাহর রাস্তায় কোনো দিনার খরচ করার চেয়েও অধিক প্রিয়।

টিকাঃ
[৯০৮] সিফাতুস সাফওয়া, ১/৩৮৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00