📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রবৃত্তি মানুষের মাবুদ হয়ে যায় যখন

📄 প্রবৃত্তি মানুষের মাবুদ হয়ে যায় যখন


আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, প্রবৃত্তিই অনেকের মাবুদ। তারা প্রবৃত্তির দাসত্ব করে থাকে। তারপর তিনি তেলাওয়াত করেন,
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ আপনি কি তার প্রতি লক্ষ করেছেন, যে তার খেয়ালখুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনেশুনে তাকে পথভ্রষ্ট করেছেন। (সুরা জাসিয়া, ২৩)

টিকাঃ
[৯০১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/২৩৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 রিজিকের ওপর ধৈর্যধারণ করা

📄 রিজিকের ওপর ধৈর্যধারণ করা


আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মুমিন ও গুনাহগার নির্বিশেষে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যই হালাল রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। ওই রিজিক আসা পর্যন্ত যদি সে ধৈর্যধারণ করে তাহলে আল্লাহ তাআলা নিজে তার নিকট ওই রিজিক এনে দেন। আর যদি সে অধৈর্য হয়ে হারাম কিছু গ্রহণ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলার নির্ধারিত হালাল রিজিক থেকে সেই অংশটি কেটে নেন।

টিকাঃ
[৯০২] হিলয়াতুল আউলিয়া, ১/৩২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দিনার-দিরহাম

📄 দিনার-দিরহাম


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, প্রথম যখন দিনার-দিরহাম (মুদ্রা) তৈরি করা হয় তখন শয়তান একে তার দুচোখের ওপর রেখে বলে, তুমি হলে আমার অন্তরের ফসল, চক্ষু শীতলকারী বস্তু। তোমার মাধ্যমে আমি মানুষকে পথভ্রষ্ট করব, তোমার মাধ্যমে আমি তাদেরকে কাফের বানিয়ে দেবো, তোমার মাধ্যমে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বনি আদম দুনিয়াকে ভালোবাসার জন্য আমি এতেই সন্তুষ্ট যে, তারা তোমার বন্দেগি করবে。

টিকাঃ
[৯০৩] সিফাতুস সাফওয়া, ১/৩৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যারা মানুষ ছিল তারা তো বিদায় নিয়ে চলে গেছেন

📄 যারা মানুষ ছিল তারা তো বিদায় নিয়ে চলে গেছেন


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যারা মানুষ ছিল তারা তো বিদায় নিয়ে চলে গেছে, এখন বাকি আছে নাসনাস। তাকে জিজ্ঞেস করা হলো, নাসনাস কাকে বলে? তিনি বলেন, তারা হলো সেই সকল লোক যারা মানুষ নয় কিন্তু মানুষের সুরত ধরে。

টিকাঃ
[৯০৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৩১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00