📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আলেমদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে

📄 আলেমদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে


আনাস রা. বলেন, আমি জানতে পেরেছি, যেভাবে ইসলাম প্রচার-প্রসার করা সম্পর্কে কেয়ামতের দিন নবিদেরকে জিজ্ঞেস করা হবে, তেমনইভাবে আলেমদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

টিকাঃ
[৮৯৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৪৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কবিরা গুনাহকে তুচ্ছ মনে করা

📄 কবিরা গুনাহকে তুচ্ছ মনে করা


আনাস রা. বলেন, আপনারা এখন এমন সকল কাজ করে থাকেন যেগুলো আপনাদের নিকট চুলের চেয়েও সাধারণ ও তুচ্ছ মনে হয়, কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আমরা সেগুলোকে ধ্বংসাত্মক গুনাহ মনে করতাম।

টিকাঃ
[৮৯৬] সহিহ বুখারি, ৬৪৯২

ফন্ট সাইজ
15px
17px