📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জিহ্বা

📄 জিহ্বা


হযরত আনাস রা. বলেন, কেউ যতক্ষণ পর্যন্ত জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে না ততক্ষণ সে মুত্তাকি হতে পারবে না।

টিকাঃ
[৮৮৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করা

📄 দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করা


হযরত আনাস রা. বলেন, রাস্তায় কোনো মহিলা সামনে চলে এলে সে চলে না যাওয়া পর্যন্ত তোমার চোখ বন্ধ করে রাখবে।

টিকাঃ
[৮৯০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বাড়তিদের জাকাত

📄 বাড়তিদের জাকাত


আনাস রা. বলেন, বাড়ির জাকাত হলো তাতে মেহমানদের জন্য একটি ঘর বরাদ্দ রাখা।

টিকাঃ
[৮৯১] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 রোজার জন্য সহায়ক

📄 রোজার জন্য সহায়ক


হযরত আনাস রা.-এর কাছে একবার রোজার কথা আলোচনা করা হলে তিনি বলেন, যে ব্যক্তি তিনটি কাজ করতে পারল সে যেন নিজের সবগুলো বিষয় সঠিক করে নিল। তা হলো, শেষ রাতে সাহরি খাওয়া, দ্বিপ্রহরের সময় ঘুমানো এবং পান করার পূর্বে খাওয়া।

টিকাঃ
[৮৯২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১২৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00