📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বাজার

📄 বাজার


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, তোমার অবস্থা যেন এমন না হয় যে, সবার আগে বাজারে ঢুকলে আর সবার শেষে বের হলে, কারণ বাজার এমন এক জায়গা যেখানে শয়তান ডিম পাড়ে এবং বাচ্চা দেয়।'

টিকাঃ
[৮৮৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/১৫৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মুমিনের মৃত্যু

📄 মুমিনের মৃত্যু


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, মুমিনের প্রাণ বের হওয়ার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যে কোনো কারাগারে ছিল, এরপর সেখান থেকে উন্মুক্ত ময়দানে বের হয়েছে।

টিকাঃ
[৮৮৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৬/১৭৪

ফন্ট সাইজ
15px
17px