📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কান্নার ভাব ধরো

📄 কান্নার ভাব ধরো


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে খুব কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। যদি তোমরা প্রকৃত জ্ঞান লাভ করতে তাহলে এত জোরে চিৎকার করতে যে, তোমাদের গলা বসে যেত আর এমন দীর্ঘ সময় নিয়ে সেজদায় লুটিয়ে পড়তে যে, মেরুদণ্ডের হাড় অকেজো হয়ে যেত। তাই তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভান ধরো。

টিকাঃ
[৮৮২] হিলয়াতুল আউলিয়া, ১/২৮৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অশ্রু

📄 অশ্রু


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো আমার কাছে হাজার দিরহাম সদকা করার চেয়ে উত্তম বলে মনে হয়。

টিকাঃ
[৮৮৩] সিফাতুস সাফওয়া, ১/৩৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি জানি না

📄 আমি জানি না


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, যে ব্যক্তিকে এমন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয় যা সে জানে না আর উত্তরে বলে দেয়, 'আমি জানি না,' তাহলে যেন সে অর্ধেক জ্ঞান অর্জন করে ফেলল。

টিকাঃ
[৮৮৪] আল-ইকদুল ফারিদ, ২/৭৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সম্পদশালীদের হিসাব

📄 সম্পদশালীদের হিসাব


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, আপনারা অর্থসম্পদ সঞ্চয় করছেন, কিন্তু কেয়ামতের দিন তো আল্লাহ তাআলা বলবেন, কোথায় এই উম্মতের দরিদ্র-অসহায়রা? তারা সকলেই সামনে চলে আসবে। তখন তাদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কী আছে? তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেছেন আর আমরা ধৈর্যধারণ করেছি, আপনি তো এ ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন। আপনি অর্থসম্পদ ও ক্ষমতা দিয়েছেন অন্যদেরকে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, তোমরা সত্য বলেছ। হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, এরপর তারা জান্নাতে চলে যাবে। হাশরের ময়দানে রয়ে যাবে তখন সম্পৎশালীরা। তাদের ওপর কঠোর হিসাব শুরু হবে。

টিকাঃ
[৮৮৫] সিফাতুস সাফওয়া, ১/৩৩৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00