📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জিহ্বাকে আবদ্ধ করে রাখবে

📄 জিহ্বাকে আবদ্ধ করে রাখবে


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, বিজ্ঞগণ বলেন, যেখানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তা এড়িয়ে যাও আর অনর্থক কথাবার্তা পরিহার করো। যেভাবে অর্থসম্পদকে কোথাও আবদ্ধ করে রাখা হয় সেভাবে তোমার জিহ্বাকেও আবদ্ধ করে রাখবে。

টিকাঃ
[৮৮১] হিলয়াতুল আউলিয়া, ১/২৮৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কান্নার ভাব ধরো

📄 কান্নার ভাব ধরো


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে খুব কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। যদি তোমরা প্রকৃত জ্ঞান লাভ করতে তাহলে এত জোরে চিৎকার করতে যে, তোমাদের গলা বসে যেত আর এমন দীর্ঘ সময় নিয়ে সেজদায় লুটিয়ে পড়তে যে, মেরুদণ্ডের হাড় অকেজো হয়ে যেত। তাই তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভান ধরো。

টিকাঃ
[৮৮২] হিলয়াতুল আউলিয়া, ১/২৮৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 অশ্রু

📄 অশ্রু


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো আমার কাছে হাজার দিরহাম সদকা করার চেয়ে উত্তম বলে মনে হয়。

টিকাঃ
[৮৮৩] সিফাতুস সাফওয়া, ১/৩৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আমি জানি না

📄 আমি জানি না


হজরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, যে ব্যক্তিকে এমন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয় যা সে জানে না আর উত্তরে বলে দেয়, 'আমি জানি না,' তাহলে যেন সে অর্ধেক জ্ঞান অর্জন করে ফেলল。

টিকাঃ
[৮৮৪] আল-ইকদুল ফারিদ, ২/৭৮

ফন্ট সাইজ
15px
17px