📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইনসাফ হলো কোনো জনপদ গড়ে ওঠার মূল বিষয়

📄 ইনসাফ হলো কোনো জনপদ গড়ে ওঠার মূল বিষয়


আমর ইবনুল আস রা. বলেন, জনগণের সমর্থন ছাড়া কেউ শাসক হতে পারে না আর অর্থসম্পদ ছাড়া জনগণের সমর্থন পাওয়া যায় না। জনপদ ছাড়া অর্থসম্পদের জোগান হতে পারে না আর ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া জনপদ গড়ে উঠতে পারে না।

টিকাঃ
[৮৬৩] আল-ইকদুল ফারিদ, ১/৪৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বড় পেট

📄 বড় পেট


হজরত আমর ইবনুল আস রা. বলেন, বড় পেট ব্যক্তির বিচক্ষণতা কমিয়ে দেয়।

টিকাঃ
[৮৬২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কারও কাছে গোপন কোনো কথা বলা

📄 কারও কাছে গোপন কোনো কথা বলা


হজরত আমর ইবনুল আস রা. বলেন, আমি যখন আমানত হিসাবে কারও নিকট কোনো গোপন কথা বলেছি, যদি সে পরে তা প্রকাশ করে থাকে, তাহলে এই কারণে আমি কখনো তাকে তিরস্কার করিনি। কেননা বিষয়টা প্রকাশ করে সে যতটা সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে আমি তার নিকট কথাটা বলে তার চেয়ে আরও সংকীর্ণ মনের স্বাক্ষর রেখেছি।

টিকাঃ
[৮৬৪] আল-ইকদুল ফারিদ, ১/৪৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইতিহাস থেকে উপকৃত হওয়া

📄 ইতিহাস থেকে উপকৃত হওয়া


হজরত আমর ইবনুল আস রা.-কে জিজ্ঞেস করা হলো, বুদ্ধি কাকে বলে? তিনি উত্তরে বলেন, কোনো বিষয়ে অনুমান করলে সেটা সঠিক হওয়া এবং অতীতের মাধ্যমে ভবিষ্যৎ পড়তে পারা।

টিকাঃ
[৮৬৫] আল-ইকদুল ফারিদ, ২/৯৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00