📄 কিন্তু এ বিষয়ে আমি বিরক্ত করি না
হজরত আমর ইবনুল আস রা. বলেন, তিনটি বিষয়কে আমি বিরক্ত করতে চাই না। তা হলো, ১. আমার এমন সাথি যে আমার কথা বোঝে না। ২. আমার কাপড় যা আমার শরীর ঢাকতে পারে না। ৩. আমার এমন বাহন যা আমাকে বহন করে না।
টিকাঃ
[৮৬১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৩৯
📄 ইনসাফ হলো কোনো জনপদ গড়ে ওঠার মূল বিষয়
আমর ইবনুল আস রা. বলেন, জনগণের সমর্থন ছাড়া কেউ শাসক হতে পারে না আর অর্থসম্পদ ছাড়া জনগণের সমর্থন পাওয়া যায় না। জনপদ ছাড়া অর্থসম্পদের জোগান হতে পারে না আর ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া জনপদ গড়ে উঠতে পারে না।
টিকাঃ
[৮৬৩] আল-ইকদুল ফারিদ, ১/৪৪
📄 বড় পেট
হজরত আমর ইবনুল আস রা. বলেন, বড় পেট ব্যক্তির বিচক্ষণতা কমিয়ে দেয়।
টিকাঃ
[৮৬২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৩
📄 কারও কাছে গোপন কোনো কথা বলা
হজরত আমর ইবনুল আস রা. বলেন, আমি যখন আমানত হিসাবে কারও নিকট কোনো গোপন কথা বলেছি, যদি সে পরে তা প্রকাশ করে থাকে, তাহলে এই কারণে আমি কখনো তাকে তিরস্কার করিনি। কেননা বিষয়টা প্রকাশ করে সে যতটা সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে আমি তার নিকট কথাটা বলে তার চেয়ে আরও সংকীর্ণ মনের স্বাক্ষর রেখেছি।
টিকাঃ
[৮৬৪] আল-ইকদুল ফারিদ, ১/৪৪