📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নফসের চাহিদা

📄 নফসের চাহিদা


আবু হুরাইরা রা. বলেন, নিশ্চয়ই প্রবৃত্তি ও প্রবৃত্তির লালসা তোমাদের দুনিয়া-আখেরাত উভয়টাকে ধ্বংস করে ছাড়বে।

টিকাঃ
[৮৫৫] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/১২০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুইবার উচ্চ আওয়াজে বলতেন

📄 দুইবার উচ্চ আওয়াজে বলতেন


আবু হুরাইরা রা. প্রতিদিন দুইবার উচ্চ আওয়াজে ঘোষণা করতেন। দিবসের শুরু অংশে তিনি উচ্চ আওয়াজে বলতেন, রাত্রি তো বিদায় নিয়ে চলে গেছে, দিবস শুরু হয়েছে আর ফেরাউন এবং তার দলবলকে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আর সন্ধ্যা হলে তিনি বলতেন, দিবস চলে গেছে, রাত্রির আগমন ঘটেছে আর ফেরাউন এবং তার দলবলকে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হয়েছে।
যে ব্যক্তি তার এই আওয়াজ শুনতে পেত সেই আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করত।

টিকাঃ
[৮৫৬] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/১১৯। এর মাধ্যমে তিনি কুরআন কারিমের নিম্নের আয়াতের বিষয়টাই বলতেন, যাতে আল্লাহ তাআলা বলেছেন,
وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوا وَعَشِيًّا আর ফেরাউনের দলবলকে শোচনীয় আজাব গ্রাস করল। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়। (সুরা মুমিন, ৪৫-৪৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00