📄 ময়লা ও ব্যথা
আবু হুরাইরা রা. বলেন, আপনাদের অবস্থা তো এমন যে, অন্যের চোখে পড়া ময়লা দেখে নিজের চোখের ব্যথা ভুলে যান。
টিকাঃ
[৮৫১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২২
📄 যে ইলম উপকারে আসে না তার দৃষ্টান্ত
আবু হুরাইরা রা. বলেন, যে ইলম উপকারী নয় তার দৃষ্টান্ত হলো সেই ধনভান্ডারের মতো, যা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা হয় না。
টিকাঃ
[৮৫২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৯৭
📄 বিপদ-আপদের দুআর
আবু হুরাইরা রা. বলেন, এই উম্মতের জন্য তিনটি বিষয়ের চেয়ে অধিক ক্ষতিকর আর কিছু নেই। তা হলো, ১. অর্থসম্পদের ভালোবাসা ২. ক্ষমতার লোভ ও ৩. শাসকদের দুয়ারে ধরনা দেওয়া।
অথচ এ সবগুলো থেকে মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা করে রেখেছেন।
টিকাঃ
[৮৫৩] তানবিহুল গাফিলিন, পৃ. ২১০
📄 ইলম নষ্ট হওয়ার আশঙ্কা
এক ব্যক্তি এসে হজরত আবু হুরাইরা রা.-কে বলে, আমি তো ইলম শিখতে চাই কিন্তু আশঙ্কা হয় যে, আমি উলটো তার ক্ষতি করে বসব, সে অনুযায়ী আমল করতে পারব না! আবু হুরাইরা রা. তখন বলেন, তুমি যদি মোটেও ইলম হাসিল না করো তাহলে তো তার আরও বেশি ক্ষতি করা হবে。
টিকাঃ
[৮৫৪] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৩৮