📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নফস তোমাদের ধোঁকা দিচ্ছে

📄 নফস তোমাদের ধোঁকা দিচ্ছে


আবু হুরাইরা রা. বলেন, লোকসকল, জেনে রাখো, নফসই তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। তোমরা এমন এমন বিষয়ের আশা করছ যা অর্জন করতে পারবে না। এত এত সম্পদ জমা করে যাচ্ছ, যা তোমরা ভোগ করতে পারবে না। এমন সকল বাড়িঘর নির্মাণ করছ, যাতে তোমরা বসবাস করতে পারবে না。

টিকাঃ
[৮৫০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ময়লা ও ব্যথা

📄 ময়লা ও ব্যথা


আবু হুরাইরা রা. বলেন, আপনাদের অবস্থা তো এমন যে, অন্যের চোখে পড়া ময়লা দেখে নিজের চোখের ব্যথা ভুলে যান。

টিকাঃ
[৮৫১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে ইলম উপকারে আসে না তার দৃষ্টান্ত

📄 যে ইলম উপকারে আসে না তার দৃষ্টান্ত


আবু হুরাইরা রা. বলেন, যে ইলম উপকারী নয় তার দৃষ্টান্ত হলো সেই ধনভান্ডারের মতো, যা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা হয় না。

টিকাঃ
[৮৫২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিপদ-আপদের দুআর

📄 বিপদ-আপদের দুআর


আবু হুরাইরা রা. বলেন, এই উম্মতের জন্য তিনটি বিষয়ের চেয়ে অধিক ক্ষতিকর আর কিছু নেই। তা হলো, ১. অর্থসম্পদের ভালোবাসা ২. ক্ষমতার লোভ ও ৩. শাসকদের দুয়ারে ধরনা দেওয়া।
অথচ এ সবগুলো থেকে মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা করে রেখেছেন।

টিকাঃ
[৮৫৩] তানবিহুল গাফিলিন, পৃ. ২১০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00