📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গর্দভের যখন লাকড়ির বোঝা বহন করে আনে

📄 গর্দভের যখন লাকড়ির বোঝা বহন করে আনে


সালাবা ইবনে আবু মালেক আল-কুরাজি বলেন, একবার হজরত আবু হুরাইরা রা. লাকড়ির বোঝা মাথায় করে বাজারে আসছিলেন। সে সময় তিনি মারওয়ান ইবনুল হাকামের স্থলাভিষিক্ত হিসাবে মদিনায় দায়িত্ব পালন করছিলেন। বোঝা মাথায় নিয়ে যখন রাস্তা চলছিলেন তখন আমি ছিলাম তার সামনে। তিনি আমাকে তখন বলেন, হে আবু মালেকের সন্তান, আমিরের জন্য রাস্তা প্রশস্ত করে দাও। আমি বললাম, আল্লাহ আপনার মঙ্গল করুন, এতটুকু রাস্তাই তো যথেষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারিনি যে, তার মাথায় কোনো বোঝা রয়েছে, তাই আমি এমনটা বলেছিলাম। তখন তিনি বলেন, আমিরের জন্য রাস্তা প্রশস্ত করে দাও। কারণ তার মাথায় বিশাল বোঝা রয়েছে।

টিকাঃ
[৮৪৬] সিফাতুস সাফওয়া, ১/৩৫২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বড়ই মর্মস্পর্শী উপদেশ

📄 বড়ই মর্মস্পর্শী উপদেশ


আবু হুরাইরা রা.-এর পাশ দিয়ে যখন কোনো জানাজা যেত তখন তিনি বলতেন, তুমি এই সকালে চলে যাচ্ছ, আমরা আসব বিকালে। কিংবা বলতেন, এই বিকালে তুমি চলে যাচ্ছ, আমরা আসব সকালে। তারপর তিনি বলতেন, এ মৃত্যু কতই-না মর্মস্পর্শী উপদেশ, কিন্তু লোকেরা কত দ্রুত উদাসীনতায় ডুবে যায়। বৃদ্ধরা চলে যায় আর যুবকেরা রয়ে যায়, কিন্তু চলে যাওয়া লোকদের থেকে শিক্ষা নেওয়ার মতো কোনো বিবেকবুদ্ধি তাদের নেই।

টিকাঃ
[৮৪৭] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মসজিদের কাকফাটা করা

📄 মসজিদের কাকফাটা করা


আবু হুরাইরা রা. বলেন, যখন তোমরা মসজিদগুলো সুসজ্জিত করে তুলবে, কুরআন কারিমকে অলংকৃত করবে আর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে এগুলো নিয়ে পড়ে থাকবে, জেনে রাখো, তখন তোমাদের ধ্বংস অনিবার্য。

টিকাঃ
[৮৪৮] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পথের দূরত্ব অনেক বেশি কিন্তু পাথেয় অতি সামান্য

📄 পথের দূরত্ব অনেক বেশি কিন্তু পাথেয় অতি সামান্য


আবু হুরাইরা রা. মৃত্যুশয্যায় উপনীত হয়ে কান্না করতে থাকেন। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কেন কাঁদছেন? তিনি উত্তরে বলেন, আমি তো তোমাদের এই দুনিয়ার জন্য কান্না করছি না, বরং কান্না করছি এ চিন্তা করে যে, আমার সামনে রয়েছে সুদীর্ঘ পথের দূরত্ব কিন্তু পাথেয় আমার অতি স্বল্প। আর প্রতিদিন সকালে উঠে আমি আবিষ্কার করছি নিজেকে এমন এক সিঁড়িতে, যা নেমে গেছে জান্নাত ও জাহান্নামের দিকে। কিন্তু আমি জানি না আমাকে এ সিঁড়ি দিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, জান্নাতে নাকি জাহান্নামে。

টিকাঃ
[৮৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৫৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00