📄 পরিমাণে অল্প হলেও তা অনেক বেশি
আবু হুরাইরা রা. বলেন, তাওরাতে লেখা রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করা হয় তা সামান্য হলেও অনেক বেশি আর যা ব্যয় করা হয় আমি ছাড়া অন্য কারও সন্তুষ্টির জন্য সেটার পরিমাণ অনেক হলেও বাস্তবে তা অতি সামান্য।
টিকাঃ
[৮৪৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৬৮
📄 গর্দভের যখন লাকড়ির বোঝা বহন করে আনে
সালাবা ইবনে আবু মালেক আল-কুরাজি বলেন, একবার হজরত আবু হুরাইরা রা. লাকড়ির বোঝা মাথায় করে বাজারে আসছিলেন। সে সময় তিনি মারওয়ান ইবনুল হাকামের স্থলাভিষিক্ত হিসাবে মদিনায় দায়িত্ব পালন করছিলেন। বোঝা মাথায় নিয়ে যখন রাস্তা চলছিলেন তখন আমি ছিলাম তার সামনে। তিনি আমাকে তখন বলেন, হে আবু মালেকের সন্তান, আমিরের জন্য রাস্তা প্রশস্ত করে দাও। আমি বললাম, আল্লাহ আপনার মঙ্গল করুন, এতটুকু রাস্তাই তো যথেষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারিনি যে, তার মাথায় কোনো বোঝা রয়েছে, তাই আমি এমনটা বলেছিলাম। তখন তিনি বলেন, আমিরের জন্য রাস্তা প্রশস্ত করে দাও। কারণ তার মাথায় বিশাল বোঝা রয়েছে।
টিকাঃ
[৮৪৬] সিফাতুস সাফওয়া, ১/৩৫২
📄 বড়ই মর্মস্পর্শী উপদেশ
আবু হুরাইরা রা.-এর পাশ দিয়ে যখন কোনো জানাজা যেত তখন তিনি বলতেন, তুমি এই সকালে চলে যাচ্ছ, আমরা আসব বিকালে। কিংবা বলতেন, এই বিকালে তুমি চলে যাচ্ছ, আমরা আসব সকালে। তারপর তিনি বলতেন, এ মৃত্যু কতই-না মর্মস্পর্শী উপদেশ, কিন্তু লোকেরা কত দ্রুত উদাসীনতায় ডুবে যায়। বৃদ্ধরা চলে যায় আর যুবকেরা রয়ে যায়, কিন্তু চলে যাওয়া লোকদের থেকে শিক্ষা নেওয়ার মতো কোনো বিবেকবুদ্ধি তাদের নেই।
টিকাঃ
[৮৪৭] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৩
📄 মসজিদের কাকফাটা করা
আবু হুরাইরা রা. বলেন, যখন তোমরা মসজিদগুলো সুসজ্জিত করে তুলবে, কুরআন কারিমকে অলংকৃত করবে আর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে এগুলো নিয়ে পড়ে থাকবে, জেনে রাখো, তখন তোমাদের ধ্বংস অনিবার্য。
টিকাঃ
[৮৪৮] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৩