📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাকওয়া

📄 তাকওয়া


এক ব্যক্তি হজরত আবু হুরাইরা রা.-কে বলে, তাকওয়া কাকে বলে? তিনি বলেন, তুমি কি কখনো কাঁটাগুল্মে ভরা কোনো রাস্তায় পথ চলেছ? সে বলে, হ্যাঁ। তিনি বলেন, তখন তুমি কীভাবে পথ অতিক্রম করেছ? সে বলে, যেখানে কাঁটা দেখেছি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি বা তা এড়িয়ে গেছি কিংবা নিজেকে সংকুচিত করে নিয়েছি। আবু হুরাইরা রা. তখন বলেন, এটাই হলো তাকওয়া। গুনাহ থেকে আমাদেরকে এভাবেই নিজেদেরকে সরিয়ে আনতে হবে。

টিকাঃ
[৮৪২] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৯৬৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যারা মানুষ ছিল তারা সকলেই বিদায় নিয়ে চলে গেছে

📄 যারা মানুষ ছিল তারা সকলেই বিদায় নিয়ে চলে গেছে


আবু হুরাইরা রা. বলেন, যারা (নাস) মানুষ ছিল তারা সকলেই বিদায় নিয়ে চলে গেছে, এখন বাকি আছে কিছু নাসনাস। তাকে জিজ্ঞেস করা হলো, নাসনাস কাকে বলে? তিনি বলেন, এরা হলো ওই সকল লোক যারা মানুষ নয় কিন্তু দেখতে মানুষের মতোই。

টিকাঃ
[৮৪৩] প্রাগুক্ত, পৃ. ২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কারও প্রতি বিরক্ত হলে

📄 কারও প্রতি বিরক্ত হলে


আবু হুরাইরা রা. যখন কারও প্রতি বিরক্ত হয়ে যেতেন তখন বলতেন, হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে তার থেকে মুক্তি দান করুন।

টিকাঃ
[৮৪৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/৪০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরিমাণে অল্প হলেও তা অনেক বেশি

📄 পরিমাণে অল্প হলেও তা অনেক বেশি


আবু হুরাইরা রা. বলেন, তাওরাতে লেখা রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করা হয় তা সামান্য হলেও অনেক বেশি আর যা ব্যয় করা হয় আমি ছাড়া অন্য কারও সন্তুষ্টির জন্য সেটার পরিমাণ অনেক হলেও বাস্তবে তা অতি সামান্য।

টিকাঃ
[৮৪৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৬৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00