📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বিক্ষিপ্ত বাস্তবতা

📄 বিক্ষিপ্ত বাস্তবতা


এক লোক মদিনায় বাড়ি নির্মাণ করে। নির্মাণকাজ যখন শেষ হয়ে আসে তখন হজরত আবু হুরাইরা রা. বাড়িটির পাশ দিয়ে পথ অতিক্রম করেন। সে সময় বাড়ির মালিক গেইটে দাঁড়িয়ে ছিল। হজরত আবু হুরাইরা রা.-কে দেখতে পেয়ে বলে, হে আবু হুরাইরা, একটু দাঁড়ান, আমাকে বলুন তো বাড়িটার প্রধান ফটকে কী লিখতে পারি? তিনি বলেন, তুমি লিখবে, ধ্বংসের জন্যই নির্মাণ করো, সন্তান হারানোর জন্য তাকে জন্ম দাও এবং উত্তরাধিকারদের জন্য সম্পদ জমা করো।'

টিকাঃ
[৮৩৬] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আল্লাহর মজলিসের সদস্য

📄 আল্লাহর মজলিসের সদস্য


আবু হুরাইরা রা. বলেন, আজকের খোদাভীরু ও দুনিয়াবিমুখরাই হবে আগামীকাল আল্লাহর মজলিসের সদস্য。

টিকাঃ
[৮৩৭] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১১২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মুমিনের মর্যাদা

📄 মুমিনের মর্যাদা


আবু হুরাইরা রা. বলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতাদের চেয়ে একজন মুমিনের মর্যাদা আল্লাহর নিকট অধিক。

টিকাঃ
[৮৩৮] তানবিহুল মুগতাররিন, পৃ. ৪৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দুই শয়তানের কথোপকথন

📄 দুই শয়তানের কথোপকথন


আবু হুরাইরা রা. বলেন, একবার মুমিনের ওপর নিয়োজিত শয়তান এবং কাফেরের পেছনে নিয়োজিত শয়তানের সাক্ষাৎ হয়। দেখা যায় কাফেরের পেছনে নিয়োজিত শয়তান দেহের দিক থেকে ভালো ও স্বাস্থ্যবান হয়ে আছে আর কাপড়েও অনেক পরিপাটি, কিন্তু মুমিনের ওপর নিয়োজিত শয়তান ছিল শীর্ণকায়। তার চুলগুলো ছিল উশকোখুশকো, কাপড়েও ছিল একেবারে নিম্নমানের।
এই অবস্থা দেখে কাফেরের ওপর নিয়োজিত শয়তান মুমিনের ওপর নিয়োজিত শয়তানকে বলল, কী হলো তোমার, তোমার এমন দুরবস্থা কেন?
মুমিনের ওপর নিয়োজিত শয়তান বলে, আমি এমন এক ব্যক্তির ওপর নিয়োজিত যে খাবারের সময় আল্লাহর নাম নেয়, তাই আমি তার সাথে আর খেতে পারি না, আমাকে ক্ষুধার্ত থাকতে হয়। আর যখন পান করে তখনও আল্লাহর নামে পান করে, তাই আমাকে তৃষ্ণার্ত থাকতে হয়। যখন সে পোশাক-আশাক পরে তখন আল্লাহর নাম নেয়, তাই আমাকে কাপড়চোপড় ছাড়া থাকতে হয়। আর যখন সে চুলে তেল দেয় তখন আল্লাহর নাম নেয়। তাই আমি আর চুল পরিপাটি করতে পারি না।
তখন কাফেরের ওপর নিয়োজিত শয়তান বলে, কিন্তু আমি এমন এক লোকের সাথে থাকি যে এসবের কিছুই করে না। তাই আমি পানাহার, পোশাক-আশাক ও পরিচ্ছদে তার সাথে ভাগ বসাই。

টিকাঃ
[৮৩৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১৫৫

ফন্ট সাইজ
15px
17px