📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কৃপণতা

📄 কৃপণতা


আবু উমামা রা. বলেন, লোকসকল, জাহেলি যুগের লোকদের চেয়েও তো আপনারা অধিক ভুলের মধ্যে রয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আপনারা যদি আল্লাহর রাস্তায় একটিমাত্র অর্থ খরচ করেন তাহলে বিনিময়ে ৭০০ অর্থ পাবেন। কিন্তু তা সত্ত্বেও আপনারা নিজেদের অর্থসম্পদকে হাতের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে বসে আছেন।

টিকাঃ
[৮২৭] কানযুল উম্মাল, ১৬/২১৮-২১৯, ক্রমিক নম্বর, ৪৪২৩৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বাহ্যিক সৌন্দর্য

📄 বাহ্যিক সৌন্দর্য


সুলাইমান ইবনে হাবিব বলেন, আমরা একবার হজরত আবু উমামা রা.-এর কাছে যাই। তিনি আমাদের তরবারিগুলোয় রুপার কারুকাজ দেখে রাগান্বিত হয়ে বলেন, যে মহান ব্যক্তিরা বিভিন্ন অঞ্চল বিজয় করেছে এবং সেগুলোকে ইসলামি রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেছে, তাদের তরবারিতে স্বর্ণ-রুপার কারুকাজ ছিল নাদ বরং সেগুলোর কারুকাজ হতো অতি নিম্নমানের চামড়ার মাধ্যমে, যে চামড়া সংস্কারও করা হয়নি এবং কারুকাজ হতো সাদা সিসা ও লোহার মাধ্যমে।

টিকাঃ
[৮২৮] সহিহ বুখারি, হাদিস, ২৯০৯

ফন্ট সাইজ
15px
17px