📄 বাড়ির দেয়ালে কুরআন কারিমের অংশ ঝুলিয়ে রাখা
হজরত আবু উমামা রা. বলেন, আপনারা কুরআন কারিম তেলাওয়াত করুন। বাড়িতে কুরআন কারিমের বিভিন্ন অংশ টানিয়ে রাখলেই চলবে না, এভাবে টানিয়ে রাখা যেন আপনাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। জেনে রাখুন, আল্লাহ তাআলা সেই অন্তরকে শাস্তি দেবেন না যে অন্তর কুরআন ধারণ করেছে。
টিকাঃ
[৮২২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৫৩
📄 যদি ঘরে এমন করতে
হজরত আবু উমামা রা. এক ব্যক্তিকে মসজিদে সেজদায় পড়ে কাঁদতে দেখে বলেন, যদি তুমি ঘরেই এভাবে আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে কাদঁতে তাহলে কতই-না ভালো হতো。
টিকাঃ
[৮২৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৮৪
📄 গুনাহগারদের সাথে ওঠাবসা
হজরত আবু উমামা রা. বলেন, গুনাহগারদের সাথে ওঠাবসা এবং সক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে গুনাহ থেকে বাধা না দেওয়ার কারণে একশ্রেণির মানুষকে বানর ও শূকরের আকৃতিতে হাশরের ময়দানে ওঠানো হবে。
টিকাঃ
[৮২৪] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৬৩
📄 সালাম
হজরত আবু উমামা রা. বলেন, সালাম হলো ওই সকল ব্যক্তির জন্য নিরাপত্তার বার্তা যারা আমাদের জিম্মায় রয়েছে আর আমাদের ধর্মীর ভাইদের জন্য তা অভিবাদন।
টিকাঃ
[৮২৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১২৯