📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 লোকপ্রদর্শনী থেকে বেঁচে থাকবে

📄 লোকপ্রদর্শনী থেকে বেঁচে থাকবে


আবু সালামা বলেন, আমি একদিন আবু সাইদ খুদরি রা.-কে জিজ্ঞেস করি, লোকেরা পোশাক-আশাক, খাবারদাবার এবং বাহনের ক্ষেত্রে নতুন নতুন বিষয় উদ্ভাবন করেছে, আপনি সেগুলোকে কোন দৃষ্টিতে দেখেন? তিনি বলেন, হে ভাতিজা! তুমি আল্লাহর জন্যই পানাহার করবে, আল্লাহর জন্যই পোশাক পরিধান করবে। যদি এগুলোর কোনো একটাতেও কোনো ধরনের লোকপ্রদর্শনী ও আত্মগরিমা ইত্যাদি চলে আসে তাহলে তা হবে অপচয় ও গুনাহ। আর তুমি নিজেই তোমার ঘরের সেসব কাজবাজ করবে যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ ঘরে করতেন।

টিকাঃ
[৮১৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৬০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সেগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম

📄 সেগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম


আবু সাইদ খুদরি রা. বলেন, জেনে রাখুন, আপনারা অনেক সময় এমন সকল কাজ করেন যা আপনাদের চোখে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তুচ্ছ মনে হয়, কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আমরা সেগুলোকে নিজেদের জন্য ধ্বংসাত্মক মনে করতাম।

টিকাঃ
[৮১৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জিহ্বা

📄 জিহ্বা


আবু সাইদ খুদরি রা. বলেন, প্রতিদিন সকালে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ জিহ্বার নিকট আবেদন করে বলে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কারণ যদি তুমি সঠিক থাকো তাহলে আমরাও সঠিক পথে চলতে পারব আর যদি তুমি বিচ্যুত হয়ে যাও তাহলে আমরাও বিচ্যুত হয়ে যাব।

টিকাঃ
[৮২০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৩

ফন্ট সাইজ
15px
17px