📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কারও কাছে কিছু না চাওয়া

📄 কারও কাছে কিছু না চাওয়া


সালমান রা. বলেন, বিত্তশালী কারও সাথে আপনার বন্ধুত্ব থাকলে কখনো তার নিকট কিছু চাইতে যাবেন না। কারণ এ চাওয়াটাই আপনার চেহারায় আঁচড়ের দাগ বসিয়ে দেবে。

টিকাঃ
[৮০২] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৫১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ফরজ ও নফল

📄 ফরজ ও নফল


সালমান রা. বলেন, ভালোভাবে ফরজ আদায় না করে বেশি বেশি করে মুসতাহাব আমল নিয়ে যে ব্যক্তি পড়ে থাকে তার দৃষ্টান্ত হলো ওই ব্যবসায়ীর মতো, যার মূলধন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর সে লাভের আশা করে বসে আছে。

টিকাঃ
[৮০৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যার গুনাহ হবে সবচেয়ে বেশি

📄 যার গুনাহ হবে সবচেয়ে বেশি


সালমান রা. বলেন, কেয়ামতের দিন ওই ব্যক্তির পাপের বোঝা সবচেয়ে ভারী হবে, যে সবচেয়ে বেশি পরিমাণে আল্লাহর অবাধ্যতার কথা বলেছে。

টিকাঃ
[৮০৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/২৫৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00