📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হয়তো সত্য বলবে নয়তো চুপ থাকবে

📄 হয়তো সত্য বলবে নয়তো চুপ থাকবে


এক ব্যক্তি সালমান রা.-কে বলে, আমাকে কিছু নসিহত করুন। তিনি বলেন, কখনো কথা বলবে না, চুপ করে থাকবে। লোকটি বলে, কথা না বলে কেউ তো বেঁচে থাকতেই পারবে না! সালমান রা. বলেন, যদি কথা বলতেই হয় তাহলে হক কথা বলবে, তা না পারলে চুপ করে থাকবে। লোকটি বলল, আরও কিছু নসিহত করুন। তিনি বলেন, রাগান্বিত হবে না। লোকটি বলল, মাঝেমধ্যে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন অনিচ্ছাক্রমেই রাগান্বিত হয়ে যাই। তিনি বলেন, যদি রাগান্বিত হয়ে যাও তাহলে তোমার জিহ্বা ও হাতকে সংযত রেখো। লোকটি এরপর বলল, আরও কিছু নসিহত করুন। তিনি বলেন, একাকী থাকবে, কারও সাথে ওঠাবসা করবে না। লোকটি বলল, সমাজে বসবাস করতে হলে তো মানুষের সাথে ওঠাবসা করতেই হবে! তিনি বলেন, ওঠাবসা করলে সত্য কথা বলবে এবং কেউ তোমার নিকট আমানত রাখলে তা আদায় করে দেবে。

টিকাঃ
[৭৯৮] সিফাতুস সাফওয়া, ১/২৮১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে দুআ করে তার জন্য ফেরেশতারা যখন শাফাআত করেন

📄 যে দুআ করে তার জন্য ফেরেশতারা যখন শাফাআত করেন


সালমান রা. বলেন, কেউ সুখস্বাচ্ছন্দ্যের অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকলে নিজের বিপদ-আপদে সে আল্লাহকে পাশে পায়। তখন সে আল্লাহকে ডাকলে ফেরেশতারা বলতে থাকে, এ তো দেখছি পরিচিত কণ্ঠস্বর, সে এখন ফরিয়াদ জানাচ্ছে। তখন তারা আল্লাহর নিকট ওই ব্যক্তির জন্য সুপারিশ করে।
আর কেউ যখন সুখস্বাচ্ছন্দ্যের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকে না, বিপদে পড়লেই আল্লাহকে ডাকা শুরু করে, ফেরেশতারা তখন বলে, এই আওয়াজ তো আমাদের পরিচিত নয়, তাই তারা তার জন্য সুপারিশ করে না。

টিকাঃ
[৭৯৯] সিফাতুস সাফওয়া, ১/২৮১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হজরত আবু দারদা রা.-এর প্রতি চিঠি

📄 হজরত আবু দারদা রা.-এর প্রতি চিঠি


হজরত সালমান রা. হজরত আবু দারদা রা.-এর নিকট চিঠি লিখে বলেন, পরসমাচার, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার উদ্দেশ্য অর্জন করতে পারবেন না যতক্ষণ না নফসের চাহিদা ত্যাগ করেন। আর আপনি ততক্ষণ আপনার আশা- আকাঙ্ক্ষার বস্তু অর্জন করতে পারবেন না যতক্ষণ বিপদ-মুসিবতের ওপর ধৈর্যধারণ করেন। তাই যখন কথা বলবেন তখন আপনার কথাগুলো যেন হয় আল্লাহর জিকির দ্বারা সমৃদ্ধ আর যখন চুপ থাকবেন তখন সেটা যেন হয় ফিকির দ্বারা সমৃদ্ধ। আর যখন কোনোকিছুর প্রতি তাকাবেন যেন সেটা হয় শিক্ষাগ্রহণের জন্য। কেননা দুনিয়ার অবস্থা তো পরিবর্তনশীল। এর রূপ- সৌন্দর্যও পরিবর্তনশীল। তাই কখনো দুনিয়ার মাধ্যমে প্রতারিত হবেন না। আর মসজিদ যেন হয় আপনার ঘর। ওয়াস-সালাম。

টিকাঃ
[৮০০] আল-ইকদুল ফারিদ, ৩/১১০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মধ্যম গতিতে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকুন

📄 মধ্যম গতিতে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকুন


সালমান রা. বলেন, যদি তুমি মধ্যম গতিতে বিরামহীনভাবে চলতে পারো, তাহলে তুমি হবে সর্বোত্তম অশ্বারোহী। অর্থাৎ ইবাদত-বন্দেগির ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করবে, তাহলে ক্লান্তি ছাড়া সবসময় ইবাদত করতে পারবে。

টিকাঃ
[৮০১] আল-ইকদুল ফারিদ, ২/১৯৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00