📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মন্দ কাজের পর ভালো কাজ করো

📄 মন্দ কাজের পর ভালো কাজ করো


সালমান রা. বলেন, যদি তোমার থেকে গোপনে কোনো গুনাহ হয়ে যায় তাহলে গোপনেই তুমি কোনো ভালো কাজ করে ফেলো। আর প্রকাশ্যে কোনো গুনাহ করে ফেললে প্রকাশ্যে ভালো কাজ করো। যাতে একটা অপরটার বিনিময় হয়ে যায়。

টিকাঃ
[৭৯৬] সিফাতুস সাফওয়া, ১/২৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক

📄 বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক


সালমান রা. বলেন, প্রত্যেক বিষয়ের একটা বাহ্যিক দিক এবং আরেকটা অভ্যন্তরীণ দিক আছে। যে ব্যক্তি নিজের বাহ্যিক দিক সংশোধন করে নেয়, আল্লাহ তাআলা তার অভ্যন্তরীণ দিক সংশোধন করে দেন। আর যে নিজের বাহ্যিক দিক নষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা তার অভ্যন্তরীণ দিক সংশোধন করেন না。

টিকাঃ
[৭৯৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হয়তো সত্য বলবে নয়তো চুপ থাকবে

📄 হয়তো সত্য বলবে নয়তো চুপ থাকবে


এক ব্যক্তি সালমান রা.-কে বলে, আমাকে কিছু নসিহত করুন। তিনি বলেন, কখনো কথা বলবে না, চুপ করে থাকবে। লোকটি বলে, কথা না বলে কেউ তো বেঁচে থাকতেই পারবে না! সালমান রা. বলেন, যদি কথা বলতেই হয় তাহলে হক কথা বলবে, তা না পারলে চুপ করে থাকবে। লোকটি বলল, আরও কিছু নসিহত করুন। তিনি বলেন, রাগান্বিত হবে না। লোকটি বলল, মাঝেমধ্যে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন অনিচ্ছাক্রমেই রাগান্বিত হয়ে যাই। তিনি বলেন, যদি রাগান্বিত হয়ে যাও তাহলে তোমার জিহ্বা ও হাতকে সংযত রেখো। লোকটি এরপর বলল, আরও কিছু নসিহত করুন। তিনি বলেন, একাকী থাকবে, কারও সাথে ওঠাবসা করবে না। লোকটি বলল, সমাজে বসবাস করতে হলে তো মানুষের সাথে ওঠাবসা করতেই হবে! তিনি বলেন, ওঠাবসা করলে সত্য কথা বলবে এবং কেউ তোমার নিকট আমানত রাখলে তা আদায় করে দেবে。

টিকাঃ
[৭৯৮] সিফাতুস সাফওয়া, ১/২৮১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে দুআ করে তার জন্য ফেরেশতারা যখন শাফাআত করেন

📄 যে দুআ করে তার জন্য ফেরেশতারা যখন শাফাআত করেন


সালমান রা. বলেন, কেউ সুখস্বাচ্ছন্দ্যের অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকলে নিজের বিপদ-আপদে সে আল্লাহকে পাশে পায়। তখন সে আল্লাহকে ডাকলে ফেরেশতারা বলতে থাকে, এ তো দেখছি পরিচিত কণ্ঠস্বর, সে এখন ফরিয়াদ জানাচ্ছে। তখন তারা আল্লাহর নিকট ওই ব্যক্তির জন্য সুপারিশ করে।
আর কেউ যখন সুখস্বাচ্ছন্দ্যের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকে না, বিপদে পড়লেই আল্লাহকে ডাকা শুরু করে, ফেরেশতারা তখন বলে, এই আওয়াজ তো আমাদের পরিচিত নয়, তাই তারা তার জন্য সুপারিশ করে না。

টিকাঃ
[৭৯৯] সিফাতুস সাফওয়া, ১/২৮১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00