📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুমিন এবং প্রবৃত্তির চাহিদা

📄 মুমিন এবং প্রবৃত্তির চাহিদা


সালমান রা. বলেন, দুনিয়াতে একজন মুমিনের দৃষ্টান্ত হলো সেই অসুস্থ মানুষের মতো যার পাশেই রয়েছে এমন চিকিৎসক, যে তার রোগ এবং রোগের ওষুধপত্র সম্পর্কে ভালোভাবে জানে। যখন সে এমন কোনো বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে যা তার জন্য ক্ষতিকর, তখন ওই ডাক্তার তাকে নিষেধ করে দেয় এবং বলে, আপনি এটার নিকটে যাবেন না। এটা আপনাকে ধ্বংস করে দেবে। ডাক্তার এভাবে তাকে একের পর এক বিষয় থেকে বারণ করতে থাকে। সে ডাক্তারের নির্দেশনা মেনে একসময় সুস্থ হয়ে ওঠে। তেমনইভাবে একজন মুমিনেরও অনেককিছু করার ইচ্ছা হয়। অন্যদের মতো স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চায় সে। কিন্তু আল্লাহ তাআলা তাকে সেগুলো করতে নিষেধ করেন। এভাবে আল্লাহর আদেশ-নিষেধ অনুযায়ী চলতে চলতে তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা তখন তাকে জান্নাতে প্রবেশ করান।

টিকাঃ
[৭৯৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মাটি উৎসর্গ করে জাহান্নামে চলে গেল

📄 মাটি উৎসর্গ করে জাহান্নামে চলে গেল


সালমান রা. বলেন, আমি এমন দুজন ব্যক্তির কথা জানি যাদের একজন এক মাছির কারণে জান্নাতে প্রবেশ করবে, আরেকজন সেই মাছির কারণেই জাহান্নামে যাবে। লোকেরা জিজ্ঞেস করল, এটা আবার কীভাবে হবে? তিনি বলেন, পূর্ববর্তী যুগের দুইজন লোক একবার এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করে যাদের সাথে ছিল এক মূর্তি। কেউ এই মূর্তিটির পাশ দিয়ে গেলে সে মূর্তির জন্য কিছু জিনিস উৎসর্গ করে যেত। তারা যখন মূর্তিটির পাশ দিয়ে অতিক্রম করে তখন ওই লোকেরা বলে, আমাদের মূর্তিটির জন্য কিছু উৎসর্গ করে যাও। তারা বলে, আমার নিকট তো তাকে দেওয়ার মতো কিছুই নেই।
তারা বলল, একটা মাছি হলেও তাকে উৎসর্গ করে যাও। তাদের একজন তখন মূর্তিটির উদ্দেশে একটি মাছি উৎসর্গ করে দেয়। আর এই কারণে মৃত্যুর পর তাকে জাহান্নামে যেতে হয়।
লোকেরা এরপর তার সাথিকে বলে, তুমিও মূর্তিটির জন্য কিছু উৎসর্গ করো। সে তখন বলে, আমি আল্লাহ তাআলা ব্যতীত কারও জন্য কোনোকিছু উৎসর্গ করতে পারি না। মূর্তির জন্য কিছু উৎসর্গ করতে অস্বীকার করায় লোকেরা তখন তাকে হত্যাই করে ফেলে। শাহাদাত বরণ করে সে জান্নাতে চলে যায়。

টিকাঃ
[৭৯৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মন্দ কাজের পর ভালো কাজ করো

📄 মন্দ কাজের পর ভালো কাজ করো


সালমান রা. বলেন, যদি তোমার থেকে গোপনে কোনো গুনাহ হয়ে যায় তাহলে গোপনেই তুমি কোনো ভালো কাজ করে ফেলো। আর প্রকাশ্যে কোনো গুনাহ করে ফেললে প্রকাশ্যে ভালো কাজ করো। যাতে একটা অপরটার বিনিময় হয়ে যায়。

টিকাঃ
[৭৯৬] সিফাতুস সাফওয়া, ১/২৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক

📄 বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক


সালমান রা. বলেন, প্রত্যেক বিষয়ের একটা বাহ্যিক দিক এবং আরেকটা অভ্যন্তরীণ দিক আছে। যে ব্যক্তি নিজের বাহ্যিক দিক সংশোধন করে নেয়, আল্লাহ তাআলা তার অভ্যন্তরীণ দিক সংশোধন করে দেন। আর যে নিজের বাহ্যিক দিক নষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা তার অভ্যন্তরীণ দিক সংশোধন করেন না。

টিকাঃ
[৭৯৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00