📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যখন কারও লজ্জা-শরম উঠিয়ে নেওয়া হয়

📄 যখন কারও লজ্জা-শরম উঠিয়ে নেওয়া হয়


সালমান রা. বলেন, আল্লাহ তাআলা যখন কারও অকল্যাণ চান কিংবা কাউকে ধ্বংস করতে চান তখন তিনি তার লজ্জা-শরম উঠিয়ে নেন। তখন সে হয়ে যায় মানুষের ঘৃণার পাত্র। আর মানুষ যখন তাকে ঘৃণা করতে থাকে তখন তার অন্তর থেকে দয়ামায়া উঠিয়ে নেওয়া হয়। তখন সে হয়ে যায় কট্টর এবং রূঢ় স্বভাবের অধিকারী। যখন তার অবস্থা এমন হয় তখন তার থেকে আমানতের অনুভূতি উঠিয়ে নেওয়া হয়। সে হয়ে যায় তখন খেয়ানতকারী। আর যখন সে খেয়ানতকারী হয়ে যায় তখন তার গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলা হয়। তাই সে হয়ে যায় অভিসম্পাতপ্রাপ্ত。

টিকাঃ
[৭৮৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সালাম পৌঁছানো আমানত

📄 সালাম পৌঁছানো আমানত


এক ব্যক্তি এসে হজরত সালমান রা.-কে বলে, হে আবু আবদুল্লাহ! অমুক আপনাকে সালাম জানিয়েছে। তিনি তখন বলেন, যদি তুমি তার সালামটি আমার নিকট না পৌঁছাতে তাহলে এটা তোমার কাঁধে আমানত হিসাবে রয়ে যেত。

টিকাঃ
[৭৮৮] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১০২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তর ও দেহ

📄 অন্তর ও দেহ


সালমান রা. বলেন, অন্তর ও দেহের দৃষ্টান্ত হলো অন্ধ ও পঙ্গু দুই লোকের মতো। পঙ্গু বলে, আমি তো এখানে খেজুর দেখতে পাচ্ছি, কিন্তু উঠে তা নিতে পারছি না, আমাকে সেটা এনে দাও। অন্ধ তখন পঙ্গুর নির্দেশিত স্থানে গিয়ে খেজুর নিয়ে আসে। এরপর পঙ্গু সেটা খায়। (তেমনই আমাদের অন্তরও পঙ্গু। দেহ তার চাহিদা পূরণ করলেই তবে সে কিছু ভোগ করতে পারে।)

টিকাঃ
[৭৮৯] সিফাতুস সাফওয়া, ১/২৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কাফের থেকে শিক্ষা পাচ্ছি

📄 কাফের থেকে শিক্ষা পাচ্ছি


হজরত হুজাইফা ও সালমান রা. একবার কাফেরের ঘরে মেহমান হন। নামাজের সময় হয়ে গেলে তারা কাফের লোকটিকে বলেন, এখানে কি এমন কোনো পবিত্র স্থান আছে যেখানে নামাজ আদায় করা যাবে? কাফের লোকটি তখন বলে, আগে আপনাদের অন্তর পবিত্র করুন। তখন হজরত হুজাইফা ও সালমান রা. একে অপরকে বলেন, দেখুন, একজন কাফের থেকেও আমরা প্রজ্ঞার শিক্ষা পাচ্ছি。

টিকাঃ
[৭৯০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00