📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 প্রতিদিন তোমার কিছু অংশ চলে যাচ্ছে

📄 প্রতিদিন তোমার কিছু অংশ চলে যাচ্ছে


আবু দারদা রা. বলেন, হে বনি আদম! পা দিয়ে আঘাত করে জমিনকে নরম করতে থাকো। অচিরেই এটা হবে তোমার কবর। হে বনি আদম! তুমি তো কেবল কিছুদিনের সমষ্টি। যখন একটি দিন চলে যায় তখন তোমার কিছু অংশ অতিবাহিত হয়ে যায়। হে বনি আদম! তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর থেকে প্রতিনিয়ত তুমি তোমার হায়াত শেষ করে চলেছ!

টিকাঃ
[৭০০] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৫১১

ফন্ট সাইজ
15px
17px