📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুর মাধ্যমে উপদেশ গ্রহণ

📄 মৃত্যুর মাধ্যমে উপদেশ গ্রহণ


আবু দারদা রা. যখন কোনো জানাজা দেখতে পেতেন তখন লাশকে লক্ষ করে বলতেন, এ সকালে তোমরা চলে যাচ্ছ, বিকালেই আমরা আসছি কিংবা তিনি বলতেন, এ বিকালে তোমরা চলে যাচ্ছ, কাল সকালেই আমরা আসছি।
তোমরা বড়ই মর্মস্পর্শী উপদেশ। উপদেশ প্রদানকারী হিসাবে মৃত্যুই যথেষ্ট। মানুষ একের পর এক বিদায় নিয়ে চলে যাচ্ছে।

টিকাঃ
[৬৮৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অর্থসম্পদ বাড়ছে আর জীবনের আয়ু কমছে

📄 অর্থসম্পদ বাড়ছে আর জীবনের আয়ু কমছে


আবু দারদা রা. বলেন, সব মানুষের বিবেকবুদ্ধিই অপূর্ণ। কারণ দুনিয়ার সামান্যকিছু অর্থসম্পদ লাভ করতে পারলেই তারা আনন্দিত হয়ে ওঠে, অথচ দিবারাত্রির পালাবদলে কীভাবে যে তাদের জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, সে কারণে কোনো দুঃখবোধ করে না। তারা আসলে পথভ্রষ্ট হয়ে গেছে। প্রতিনিয়ত যখন জীবনের আয়ু কমছে তখন অর্থসম্পদ বাড়লেও কী লাভ আছে?

টিকাঃ
[৬৮৬] সিফাতুস সাফওয়া, ১/৩২৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কবরই মুমিনকে রক্ষা করতে পারে

📄 কবরই মুমিনকে রক্ষা করতে পারে


আবু দারদা রা. বলেন, মানুষের অনিষ্ট থেকে একজন মুমিনকে রক্ষা করতে পারে কেবল তার কবর।

টিকাঃ
[৬৮৭] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৫০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমাকে হাসায় এবং কাঁদায়

📄 আমাকে হাসায় এবং কাঁদায়


আবু দারদা রা. বলেন, তিনটি বিষয় আমাকে হাসায় আর তিনটি বিষয় আমাকে কাঁদায়। আমাকে হাসায়, ১. ওই ব্যক্তির অবস্থা, যে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে অথচ মৃত্যু তাকে খুঁজছে। ২. ওই ব্যক্তির অবস্থা, যে মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে আছে অথচ মৃত্যু তার ব্যাপারে উদাসীন নয়। ৩. ওই ব্যক্তির অবস্থা, যে মুখ খুলে হেসে থাকে অথচ সে জানেই না যে, তার প্রতিপালক তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট।
আর আমাকে কাঁদায়, ১. মৃত্যুপরবর্তী পরকালের বিভীষিকাময় অবস্থা। ২. মৃত্যুর কারণে আমল করার সুযোগ বন্ধ হয়ে যাওয়া। ৩. আর আল্লাহর সামনে এমন অবস্থায় দণ্ডায়মান হওয়া যে, জানা নেই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে নাকি জাহান্নামে নিক্ষেপের।

টিকাঃ
[৬৮৮] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৫১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00