📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি আপনাদেরকে আদেশ করে যখন তা করি না

📄 আমি আপনাদেরকে আদেশ করে যখন তা করি না


আবু দারদা রা. বলেন, আমি আপনাদেরকে যেসব কাজের নির্দেশ প্রদান করি, যদি আমি নিজে তা নাও করি, তবুও আমি আশাবাদী, এই কারণে আমি আল্লাহর নিকট প্রতিদান পেয়ে যাব। জেনে রাখুন, আমি ওই ব্যক্তির ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকি যার ওপর আমার পক্ষ থেকে কোনো জুলুম হয়ে গেলে সে কেবল আল্লাহর নিকটই আপন ফরিয়াদ জানায়。

টিকাঃ
[৬৮১] সিফাতুস সাফওয়া, ১/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জ্ঞানি বিষয়ে চিন্তাভাবনার সওয়াব

📄 জ্ঞানি বিষয়ে চিন্তাভাবনার সওয়াব


আবু দারদা রা. বলেন, দ্বীনি বিষয়ে চিন্তাভাবনা করাটা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম。

টিকাঃ
[৬৮২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সচ্ছলতার সময়ও আল্লাহ তায়ালাকে স্মরণ করুন

📄 সচ্ছলতার সময়ও আল্লাহ তায়ালাকে স্মরণ করুন


এক ব্যক্তি হজরত আবু দারদা রা.-কে বলে, আমাকে কিছু অসিয়ত করুন। তিনি বলেন, সচ্ছলতা ও উত্তম অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাহলে তোমার বিপদ-আপদের সময় আল্লাহ তোমার পাশে থাকবেন। কখনো দুনিয়ার কোনোকিছু অর্জন করতে গেলে লক্ষ করবে, এর পরিণাম কী হবে。

টিকাঃ
[৬৮৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যখন তারা আল্লাহর নির্দেশের বাস্তবায়ন ছেড়ে দেবে

📄 যখন তারা আল্লাহর নির্দেশের বাস্তবায়ন ছেড়ে দেবে


জুবায়ের ইবনে নুফাইর বলেন, কুবরুস বিজয়ের পর আমি দেখি আবু দারদা রা. একাকী বসে কান্না করছেন। তখন আমি তাকে বলি, হে আবু দারদা! আপনি আজ কেন কান্না করছেন, অথচ আজ আল্লাহ তাআলা ইসলাম এবং মুসলমানদের সম্মানিত করেছেন? তিনি তখন বলেন, জুবায়ের, তোমার অমঙ্গল হোক! মানুষ যখন আল্লাহর নির্দেশ পালন করা ছেড়ে দেয় তখন তাদের অবস্থা কত নিচে নেমে যায়। একসময় যারা থাকে শক্তিশালী কোনো জাতি, যাদের থাকে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র, যখন তারা আল্লাহর নির্দেশ পালন করা ছেড়ে দেয় তখন তাদের এমনই পরিণতি ঘটে থাকে। (অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহর নীতি হলো, যারা আল্লাহর অবাধ্যতা করে তাদের ওপর শাস্তি নেমে আসে।)

টিকাঃ
[৬৮৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00